সর্বশেষ
||রামিসা হত্যা ও শিশু ধর্ষণের প্রতিবাদে “হৃদয়ে পতাকা ২ মার্চ”— এর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ||বগুড়ায় ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ আটক দুই পুলিশ সদস্য!!||ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত||বগুড়ায় কেল্লা পোশী মেলার আগাম বার্তা নিয়ে শুরু মাদার খেলা||লালমনিরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এ মামলা ও অর্থ দন্ড||নাগরিক সচেতনতায় জোর দিয়ে দেশব্যাপী কমিউনিটি পুলিশিং সম্প্রসারণের ঘোষণা আইজিপির||কুবিতে ঈদুল আজহার দিন মধ্যাহ্ন ভোজের আয়োজন করবে কুবি ছাত্রশিবির||মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার||শ্রীমঙ্গলে একই দিনে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু||দহগ্রাম সীমান্তে কাঁটাতার ইস্যুতে মুখোমুখি বিজিবি-বিএসএফ

জবি সিন্ডিকেটে নতুন সিদ্ধান্ত: সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারবেন না

Share this news with

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১১১তম সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, কোনো শিক্ষার্থী সাময়িকভাবে বহিষ্কৃত হলে বহিষ্কারকালীন সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো সেমিস্টার কার্যক্রম, ক্লাস কিংবা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখা এবং স্বাভাবিক একাডেমিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্তটি অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে অনেক ক্ষেত্রে সাময়িক বহিষ্কারের পরও শিক্ষার্থীরা ক্লাস বা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারের সময়কালজুড়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী সকল ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলার সংস্কৃতি জোরদারে সহায়ক ভূমিকা রাখবে।

সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনলাইনে সভায় অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিন্ডিকেট সভায় গৃহীত এ সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা ও শিশু ধর্ষণের প্রতিবাদে “হৃদয়ে পতাকা ২ মার্চ”— এর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বগুড়ায় ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ আটক দুই পুলিশ সদস্য!!

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

বগুড়ায় কেল্লা পোশী মেলার আগাম বার্তা নিয়ে শুরু মাদার খেলা

লালমনিরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এ মামলা ও অর্থ দন্ড

নাগরিক সচেতনতায় জোর দিয়ে দেশব্যাপী কমিউনিটি পুলিশিং সম্প্রসারণের ঘোষণা আইজিপির

কুবিতে ঈদুল আজহার দিন মধ্যাহ্ন ভোজের আয়োজন করবে কুবি ছাত্রশিবির

মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার

শ্রীমঙ্গলে একই দিনে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু

দহগ্রাম সীমান্তে কাঁটাতার ইস্যুতে মুখোমুখি বিজিবি-বিএসএফ

১০

কুমিল্লা সরানো হলো ১৩১ বছরের স্কুল আঙিনার কবরস্থানের সাইনবোর্ড

১১

স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ, অভিমানে যুবকের আত্মহত্যা

১২

রামিসা হত্যার বিচার চেয়ে এসএসসি-৯৪ ফাউন্ডেশনের মানববন্ধন

১৩

সাংবাদিক আবু তাহেরের ওপর হামলা, থানায় লিখিত অভিযোগ দায়ের

১৪

মাদক ব্যবসার প্রতিবাদে ধুনটে বৃদ্ধাসহ একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত

১৫

ঝড়ে নৌকাডুবির দুই দিন পর যমুনায় মিলল গৃহবধূর মরদেহ

১৬

ঈদ সামনে রেখে মনোহরদীতে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

১৭

মহেশখালীতে অবাধে পাহাড় কাটা, ঝুঁকিতে পরিবেশ ও জনজীবন

১৮

কুবি শিক্ষকের অপহরণঃ দীর্ঘ অভিযানের পর গ্রেফতার এক

১৯

কুমিল্লায় ৪৩২টি পশুর হাটে কোরবানির পশু কেনাবেচা হচ্ছে

২০