মো: মানিক হোসেন নিরব, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
১২ মে ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা সাঈদুর রহমানের প্রয়াণে আটোয়ারীতে শোকের ছায়া

Share this news with

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দীর্ঘ ৩৭ বছরের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ এবং মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক বীর মুক্তিযোদ্ধা সাঈদুর রহমান আর নেই। গতকাল (সোমবার) আনুমানিক দুপুর ১:১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​আজ মঙ্গলবার (১২ মে) সকাল ১১:৩০ মিনিটে বলরামপুর ইউনিয়নে তাঁর নিজ এলাকায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
​
​সাঈদুর রহমান ছিলেন আটোয়ারী উপজেলার এক পরিচিত ও উজ্জ্বল নক্ষত্র। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি জাতির সূর্য সন্তান হিসেবে সম্মুখ সমরে অংশ নেন। স্বাধীনতার পর থেকে তিনি জনসেবায় নিজেকে বিলিয়ে দেন। বিশেষ করে বলরামপুর ইউনিয়নে একটানা দীর্ঘ ৩৭ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর সততা ও কর্মনিষ্ঠা তাকে দল-মত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল।
​
​আজ সকালে অনুষ্ঠিত তাঁর জানাযার নামাজে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধের সহযোদ্ধা এবং সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন। জানাযার আগে মরহুমের সম্মানে রাষ্ট্রীয় সালাম (গার্ড অব অনার) প্রদান করা হয়।
​
​তাঁর এই প্রয়াণে আটোয়ারী উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

এলাকাবাসীর মতে, সাঈদুর রহমানের মৃত্যুতে আটোয়ারী একজন নিবেদিতপ্রাণ অভিভাবক ও দেশপ্রেমিককে হারালো, যা সহজে পূরণ হবার নয়।

​জানাযা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

১

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

২

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

৩

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

৫

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৬

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৮

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৯

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

১০

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

১১

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১২

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১৩

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১৪

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৬

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৭

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৮

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৯

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

২০