
“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” — এই বলিষ্ঠ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৬। আজ রবিবার (১০ মে) সকাল ১১টায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সস্থ অডিটোরিয়ামে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। সভায় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণামূলক বক্তব্য ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের সকল পুলিশ ইউনিটে একযোগে সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস ড্রিল শেডে প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রীয় এই অনুষ্ঠানটি উপভোগ করেন সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন— জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ); জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এবং জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)।

এছাড়াও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনারগণ—জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী (বিপিএম), জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং, জনাব শেখ শরীফুল ইসলাম, জনাব নেছার উদ্দিন আহম্মেদ (পিপিএম) এবং জনাব অনিন্দিতা বড়ুয়া সভায় উপস্থিত ছিলেন।
কল্যাণ সভায় সিএমপি’র বিভিন্ন স্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা শোনার পর উপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা পরিলক্ষিত হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এবং একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে প্রধানমন্ত্রী যে দিকনির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়নে সিএমপি সর্বদা সচেষ্ট থাকবে।
চট্টগ্রামের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
মন্তব্য করুন