তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ৭:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৈশাখের আগুনরাঙা কৃষ্ণচূড়া প্রকৃতিতে মুগ্ধতা ছড়িয়েছে

Share this news with

বৈশাখের রোদেলা দুপুর পেরিয়ে যখন বিকেলের নরম আলো নামে, তখন মৌলভীবাজারের পথঘাট, জনপদ আর হাওরপাড় যেন নতুন করে জেগে ওঠে। আগুনরাঙা কৃষ্ণচূড়া আর বেগুনি জারুলে সেজে ওঠা প্রকৃতি এ সময় মুগ্ধতায় ভরিয়ে তোলে চারপাশের মনোমুগ্ধকর চারিপাশ।

শহরের ব্যস্ত সড়ক, গ্রামের মেঠুপথ, নদীর পাড় কিংবা হাওরের ধারে চোখ মেললেই দেখা যায় ফুলে ভরা কৃষ্ণচূড়া গাছ। লাল পাপড়িগুলো বাতাসে দুলতে দুলতে কানে কানে বলে যায় ঋতু বদলের গল্প। কোথাও একা দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়া, কোথাও পাশে জারুল, সোনালু কিংবা অন্য ফুলগাছ মিলিয়ে একত্রিত হয়ে মেলবন্ধনে মধ্যে সাজিয়ে তুলেছে রঙের উৎসব।

মৌলভীবাজার শহর, শ্রীমঙ্গল, রাজনগর ও কমলগঞ্জ উপজেলার নানা এলাকায় এখন কৃষ্ণচূড়ার সৌন্দর্য চোখে পড়ছে। পথচলতি মানুষ একটু থেমে তাকাচ্ছেন, কেউ ছবি তুলছেন, কেউবা নিঃশব্দে উপভোগ করছেন প্রকৃতির এই অপার আয়োজন।

প্রকৃতিপ্রেমী সত্যজিৎ দাস বলেন, বৈশাখে যখন রক্তে ভেজা লালের গালিচা বিছিয়ে কৃষ্ণচূড়া ফোটে, তখন মনে হয় প্রকৃতি নিজেই উৎসবে মেতে উঠেছে। এই সৌন্দর্য্য মানুষকে নতুন করে বাঁচার স্বপ্নে আনন্দ দেয়।

মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক ফেরদৌস আহমদ বলেন, বিদ্যালয়ের পুরোনো কৃষ্ণচূড়া গাছগুলোতে এখন ফুলে ফুলে ভরে গেছে। ওপরে তাকালে মনে হয় আকাশ লাল হয়ে আছে, নিচে তাকালে মনে হয় কেউ লাল গালিচা বিছিয়ে রেখেছে।

প্রকৃতির এই রঙিন সাজ বেশিদিন থাকে না। কয়েক দিনের মধ্যেই ঝরে যাবে লাল পাপড়ি, মুছে যাবে এই উৎসবের রং। তবু যতদিন থাকে, ততদিন কৃষ্ণচূড়া যেন মানুষকে মনে করিয়ে দেয়—সবচেয়ে সুন্দর জিনিসগুলোই হয়তো ক্ষণস্থায়ী হয়ে আমাদের মাঝে প্রস্ফুটিত হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১০

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১১

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১২

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৩

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

১৪

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

১৫

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

১৬

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

১৭

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

১৮

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৯

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

২০