এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
১৮ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় মাদকের ডিলার মা-পুত্র, উদ্ধার বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল

Share this news with

বগুড়ার ফুলবাড়ি মহল্লায় মাদকের আখড়া নিয়ন্ত্রণ করতেন কুলসুম বেগম। তার বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদকের ডিলার হিসেবে পরিচিত নারী ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের তথ্য পেয়ে কৌশলে পালিয়ে গেছে কুলসুম বেগমের স্বামী লিটন শেখ।

বুধবার (১৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আতোয়ার রহমান। মাদক কারবারি স্বামী-স্ত্রী ও তাদের ছেলের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে জেলা গোয়েন্দা পুলিশ।

জানা গেছে, বুধবার ভোর পৌনে ৫টার দিকে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। বসতবাড়ি তল্লাশি করে পাওয়া গেছে ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। অস্থায়ী মুরগির সেডের ভেতর মাদকদ্রব্য মজুত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকের আখড়া গুঁড়িয়ে দেয় ডিবি।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফুলবাড়ি মধ্যপাড়া মহল্লার মাদক কারবারি লিটন শেখের স্ত্রী কুলসুম বেগম (৩৮) ও তার ছেলে আব্দুল কাইযুম লাম (১৯)। পলাতক আসামি লিটন শেখ (৪২) গ্রেপ্তার এড়াতে পালিয়ে আত্মগোপনে আছেন। তিনি ফুলবাড়ি মধ্যপাড়ার মৃত আফছার আলীর ছেলে। স্বামী-স্ত্রী ও তাদের ছেলে মাদকের কারবার করতেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তা ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

১

বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

২

রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

৩

বগুড়ায় মাদকের ডিলার মা-পুত্র, উদ্ধার বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল

৪

‎শ্বাসরোধে হত্যা করা হয় নুহাকে, দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

শাহবাগে জেডিপির বিক্ষোভ মিছিল, শেষ হবে টিএসসিতে

৬

জলবায়ু ন্যায়বিচার: বাংলাদেশের প্রাপ্য কি নতুন ঋণের বোঝা?

৭

বগুড়ার আজিজুল হক কলেজে ছাত্রদলের প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৮

ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত

৯

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

১০

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, ইউপি সদস্যের লাশ হস্তান্তর

১১

বগুড়ায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুই ইউপি সদস্যের

১২

মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ১

১৩

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

১৪

জ্বালাও-পোড়াও ও গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ

১৫

মিরপুর-১৪ কাফরুলে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন

১৬

বিশ্ব আকুপাংচার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

১৮

রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল’

১৯

আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

২০