
আওয়ামী লীগের দেশব্যাপী চলমান সন্ত্রাস ও সহিংসতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) ঢাকা মহানগর দক্ষিণ।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি শুরু হয়। দলটির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ ও সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আলিম।
আয়োজকদের তথ্য অনুযায়ী, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
মিছিল থেকে আওয়ামী লীগের দেশব্যাপী চলমান সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
মন্তব্য করুন