
বগুড়ার ধুনট উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর সোয়াইব, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম আতিক, ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল করিম ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিয়ার রহমান।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য দেন হাসানুল করিম পুটু, বেল্লাল হোসেন বাবু, সাজ্জাদ হোসেন শিপন, মাসুদুল হক বাচ্চু ও শাহাদাত হোসেন পিস্টন। এ ছাড়া প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের ও নূরনবী আকন্দও বক্তব্য দেন।
সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন ধুনট প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল আলম, ধুনট উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আশেকে এলাহী শিবলী ও ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রবিউল হাসান। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নেতৃস্থানীয় ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নিজ নিজ মতামত তুলে ধরেন। সভায় উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মন্তব্য করুন