আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা

Share this news with

পদোন্নতিজনিত কারণে বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ছয় মাস ১৬ দিন দায়িত্ব পালন শেষে গতকাল সোমবার ছিল আদমদীঘিতে তাঁর শেষ কর্মদিবস।

এ উপলক্ষে আদমদীঘি অফিসার্স ক্লাবের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এছাড়া উপজেলা ভূমি অফিস ও সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এসময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর আশরাফুল ইসলামসহ ৬৮ কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে তিনি নাটোরের বড়াইগ্রাম ও পঞ্চগড়ের বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৪ মার্চ ৩৮তম ব্যাচের এই কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পান তিনি। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলায়।

জানা যায়, চলতি বছরের ২৩ এপ্রিল আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন আশরাফুল ইসলাম। দায়িত্ব পালনকালে ভূমি অফিসের সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ ও জনভোগান্তি কমাতে তিনি নানা উদ্যোগ গ্রহণ করেন। তাঁর উদ্যোগে দালালমুক্ত পরিবেশে ভূমিসেবা প্রদান, দ্রুত নামজারি ও মিসকেস নিষ্পত্তিসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে ব্যাপক অগ্রগতি এসেছে। এতে সেবাপ্রত্যাশী ও দলিল লেখকদের মধ্যে তাঁর কাজের প্রশংসা ছড়িয়ে পড়ে। শুধু সেবার মান উন্নয়নই নয় ভূমি অফিসের অবকাঠামোগত উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর উদ্যোগে জরাজীর্ণ কক্ষগুলো সংস্কার, কার্যালয়ের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ প্রধান ফটক পুনর্নির্মাণ করা হয়। পাশাপাশি বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান গ্রহণ করেন।

এদিকে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পালনকালে নাগরিকত্ব, চারিত্রিক, ওয়ারিশ সনদ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা সহজ ও দ্রুত করতে উদ্যোগী হন। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতার কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও খাল সংস্কারের মাধ্যমে পানি নিষ্কাশন সচল করতে কাজ করেন। এছাড়া ইউনিয়ন পরিষদ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে ইন্ডাষ্ট্রিয়াল ডাস্টবিন স্থাপন একইসাথে পরিষদের দীর্ঘদিনের বেদখল জায়গা উদ্ধার এবং ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ কক্ষ সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেন। তাঁর এসব উদ্যোগে সন্তোষ প্রকাশ করে সাধুবাদ জানিয়েছেন উপজেলাবাসী।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১

গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, বায়োলজিক্যাল ইনস্টিটিউট ও আন্তর্জাতিক ভাষা সেন্টারের উদ্বোধন

২

গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স অনুষ্ঠিত

৩

গ্রাম সরকার পদ্ধতি কার্যকর হবে, শিগগিরই আইন পুনঃপ্রবর্তন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাংলামোটর থেকে শাহবাগে এনসিপির মশাল মিছিল

৫

বগুড়ায় প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি শুরু

৬

এক পাতার প্রতিবেদনই বদলে দেয় আতিকুর রহমান রুমনের জীবনের গতিপথ

৭

আইইবি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত, ভোটগ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি

৮

শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে অস্থিরতা, কারখানা বন্ধের বিকল্প ভাবছে বিজিএমইএ

৯

বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বিএমইউতে আলোচনা ও বৈজ্ঞানিক অধিবেশন

১০

ইউএনও হিসেবে পদায়নযোগ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

১১

বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

উত্তরায় নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা সভাপতি গ্রেফতার

১৩

উত্তরা পশ্চিমে কৃষকলীগ নেতা সঞ্জয় দত্ত গ্রেফতার

১৪

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যা, পরিত্যক্ত ঘরে মাটিচাপা

১৫

দৌলতপুরে গভীর রাতে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

১৬

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৭

এনবিএ নতুন কার্যনির্বাহী কমিটি, পদ পেলেন বগুড়ার শিব্বীর

১৮

কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াল কাফনের কাপড় ও চিরকুট, নিরাপত্তাহীনতায় দুই পরিবার

১৯

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা

২০