নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
১ নভেম্বর ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

Share this news with

বগুড়ার নন্দীগ্রামে মাদকের আগ্রাসন ঠেকাতে ফুটবল নিয়ে খেলার মাঠে নেমেছে উপজেলা যুবদল। গ্রামীণ জনপদে খেলাধুলার প্রতি যুবক ও তরুণদের আগ্রহ বাড়ছে। ফুটবল টুর্নামেন্ট ঘিরে চাঙা হয়ে উঠছে খেলার মাঠ। তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার উদ্যোগের ইতিবাচক প্রশংসা কুড়াচ্ছে যুবদল।

রবিবার (১ নভেম্বর) উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের থালতা হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল সংগঠক ও নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি আব্দুর রউফ রুবেল।

প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর। টুর্নামেন্ট তদারকি করছেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাদশা আকন্দ।

মাদকবিরোধী ও প্রবাসী গোল্ডকাপ উদ্বোধনী ম্যাচে পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। থালতা মাঝগ্রাম ইউনিয়ন যুবদল নেতাকর্মীর পাশাপাশি খেলায় অংশ নেয় তরুণ প্রজন্ম। ৩ নম্বর ওয়ার্ডের মাঝগ্রাম একাদশকে ০-১ গোলে পরাজিত করে ৮ নম্বর ওয়ার্ডের দাঁড়িয়াপুর একাদশ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদল নেতা হারুন অর রশিদ, আব্দুল মান্নান, সামিউর রহমান তুষার, গোলাপ আকন্দ, কামাল হোসেন, রবিউল ইসলাম, গোলাপ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদকমুক্ত সমাজ বিনির্মানে দায়িত্বশীল নাগরিকদের সমন্বয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন রাজনৈতিক দলের নেতারা। যুবক ও তরুণ সমাজকে রক্ষা করতে ব্যাপক পরিকল্পনার মাধ্যমে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে আজিমপুর কলোনিতে শিক্ষার্থী উচ্ছেদের প্রতিবাদে জাতীয় ছাত্রসভার সংবাদ সম্মেলন

১

চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী

২

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

৩

পাসের হার কমলেও বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে, জিপিএ-৫ পেয়েছেন ৭৪৭ শিক্ষার্থী

৪

সদর উপজেলাকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা

৫

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পিকআপে আগুন

৬

৩০ হাজার টাকা বেতনের দাবিতে শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ, কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন

৭

বগুড়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

৮

মিরপুর-১০ গোলচত্বরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

৯

নেতানিয়াহুর নির্বাচনী ধাক্কা, মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ: বাংলাদেশের উদ্বেগ কোথায়?

১০

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

১১

কুড়িগ্রামে এইচএসসিতে ৯ কলেজের পাসের হার শূন্য, ফেল ৭০ পরীক্ষার্থী

১২

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ধুনটে গোসাইবাড়ি মহিলা কলেজে এইচএসসিতে পাস করেননি কেউ

১৪

রাজশাহীতে বগুড়ার স্কেটারদের ১৫ পদক জয়

১৫

বগুড়ায় নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন

১৭

ধুনটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

১৮

হকার উচ্ছেদ কার্যক্রম দীর্ঘস্থায়ী করার দাবিতে শাহবাগে মানববন্ধন

১৯

বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল

২০