ধুনট (বগুড়া) প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে গোসাইবাড়ি মহিলা কলেজে এইচএসসিতে পাস করেননি কেউ

Share this news with

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এ বছর কলেজটি থেকে মাত্র দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও দুজনই অকৃতকার্য হয়েছে। গত বছরও পাঁচজন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেননি। এভাবে টানা দুই বছর শতভাগ অকৃতকার্যের ঘটনায় কলেজটির শিক্ষার মান ও পাঠদান কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বর্তমানে কলেজটিতে ১তলা ৪ রুম বিশিষ্ট অবকাঠামো নির্মাণ কাজ চলমান রয়েছে।

জানা গেছে, কলেজটিতে কাগজে কলমে শিক্ষক রয়েছেন ১৮ জন। এত সংখ্যক শিক্ষক থাকার পরও শিক্ষার্থীদের এমন ফলাফল বিপর্যয় নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সমালোচনা চলছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

ফলাফল বিপর্যয়ের বিষয়টি জানতে কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের ফোনে কল করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে কল কেটে দেন তিনি। পরবর্তীতে একাধিকবার কল করলেও আর ফোন রিসিভ করেননি।

স্থানীয়দের অভিযোগ, গত ১৯৯৯ সালে কলেজটি প্রতিষ্ঠার পর শিক্ষার্থী ছিল। অনেকে পাশও করেছে। দীর্ঘদিন ধরে কলেজটিতে শিক্ষকদের উপস্থিতি ও পাঠদান কার্যক্রমে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা রয়েছে। বর্তমানে কলেজে নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতিও চোখে পড়ে না। প্রতিবছর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সময়ই শুধু কলেজটির শিক্ষার্থীদের পাস ফেলের খবর সামনে আসে। বছরের অন্য সময় কলেজে শিক্ষার্থীদের তেমন দেখা যায় না।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুর নির্বাচনী ধাক্কা, মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ: বাংলাদেশের উদ্বেগ কোথায়?

১

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

২

কুড়িগ্রামে এইচএসসিতে ৯ কলেজের পাসের হার শূন্য, ফেল ৭০ পরীক্ষার্থী

৩

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৪

ধুনটে গোসাইবাড়ি মহিলা কলেজে এইচএসসিতে পাস করেননি কেউ

৫

রাজশাহীতে বগুড়ার স্কেটারদের ১৫ পদক জয়

৬

বগুড়ায় নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

৭

বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন

৮

ধুনটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

৯

হকার উচ্ছেদ কার্যক্রম দীর্ঘস্থায়ী করার দাবিতে শাহবাগে মানববন্ধন

১০

বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল

১১

শহীদ ওসমান হাদির বিচারপ্রক্রিয়া নিয়ে জনতার ঐক্যের জরুরি সংবাদ সম্মেলন

১২

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

১৩

মিরপুর-১০ গোলচত্বরে শ্রমিকদের অবরোধ, বন্ধ যান চলাচল

১৪

সরকারি চাকরিতে বয়সসীমা ৪০ বছর ও বেসরকারিতে উন্মুক্ত করার দাবিতে নারী সমাবেশ

১৫

দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

১৬

কুষ্টিয়ায় বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ, যুবকের হাত বিচ্ছিন্ন

১৭

কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত

১৮

ধুনটে সন্দেহের জেরে গৃহবধূ খুন, আটক স্বামী

১৯

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেফতার

২০