
রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এতে ওই এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে স্থানীয় গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে মিরপুর-১০ গোলচত্বরের চারপাশের সড়ক অবরোধ করা হয়। অবরোধে আনুমানিক ১ হাজার ৮০০ থেকে ২ হাজার শ্রমিক অংশ নিয়েছেন।
অবরোধের কারণে মিরপুর-১০ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে।
মন্তব্য করুন