ধুনট (বগুড়া) প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে সন্দেহের জেরে গৃহবধূ খুন, আটক স্বামী

Share this news with

বগুড়ার ধুনটে পরকিয়া প্রেমের সন্দেহে স্বামীর হাতে শ্বাসরোধে মুন্নি খাতুন (৩৪) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ( ৩০ অক্টোবর) সাড়ে ১২ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মধুপুর গ্রামের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মথুরাপুর গ্রামের এশার আলীর ছেলেস্বামী নুর সালামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়,  উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের এশার আলীর ছেলে নুর সালাম ১৮ বছর আগে শেরপুর উপজেলার মধ্যভাগ গ্রামের মুনজিল শেখের মুন্নি খাতুনকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের সাগর সূর্য নামের দুইটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয়াদি নিয়ে স্বামী নুর সালাম ও তার পরিবারের সদস্যরা প্রায় মুন্নি খাতুনকে নির্যাতন করতো। এ নিয়ে বেশ কয়েকবার সালিসি  বৈঠক করেছেন স্থানীয় মাতবররা।

গত ৩ বছর আগে মুন্নি খাতুন স্বামী সন্তান নিয়ে পাশের মধুপুর গ্রামের আলতাব হোসেন মেয়ে জামাই আবু সাইদের  বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। তবে নুর সালাম তার স্ত্রী পরকিয়া করে এমন সন্দেহে মাঝে মধ্যেই ঝগড়াঝাটি করতো। এসব নিয়ে বৃহস্পতিবার রাতেও তারা ঝগড়া বিবাদ করে। পরদিন সকালেও নুর সালাম স্ত্রীর সাথে ঝগড়া করে নিজ বাড়ি মথুরাপুরে যান। পরে মুন্নি খাতুন বাড়ির সামনে চুলায় দুপুরের খাবার রান্না করছিলেন। এসময় তার স্বামী নুর সালাম বাড়িতে ফিরে  মুন্নি খাতুনকে ঘরে ডেকে নিয়ে ওড়না গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

হত্যার পর বাড়ির গেইট ভিতর থেকে তালাবদ্ধ করে নিজে ঘরেই লুকিয়ে থাকে। প্রতিবেশীরা বুঝতে পেরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বারান্দার টিন কেটে বাসায় ঢুকে মুন্নি খাতুনকে গলায় ওড়না পেচানো অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে পাশের টয়লেট থেকে নুর সালামকে আটক করে পুলিশ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ, যুবকের হাত বিচ্ছিন্ন

১

কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত

২

ধুনটে সন্দেহের জেরে গৃহবধূ খুন, আটক স্বামী

৩

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেফতার

৪

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

৫

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

৬

উলিপুরে শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি

৭

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান: দেশের জন্য আকাশপথে আত্মত্যাগের এক অমর ইতিহাস

৮

সান্তাহারে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

৯

কুড়িগ্রামে ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম জোরদারে ছাত্রশিবিরের দায়িত্বশীলদের মতবিনিময় সভা

১০

জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

তারাকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বোনের

১২

আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

১৩

কুষ্টিয়ায় ছয় হত্যার মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

১৪

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ছয় নতুন রেকর্ড, পদক তালিকায় শীর্ষে নৌবাহিনী

১৫

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১৬

দীঘিনালায় সাত পাহাড়ি পরিবারকে ১৪টি ছাগল দিল সেনাবাহিনী

১৭

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

১৮

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

১৯

পল্টন ট্র্যাজেডি স্মরণে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০