এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই – এমপি মোশারফ হোসেন

Share this news with

ফ্যামিলি কার্ড কর্মসূচির তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য স্বজনপ্রীতি, কোনো রাজনৈতিক প্রভাব ও অসদুপায় অবলম্বনের সুযোগ নেই বলে জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি। ।

তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের নির্বাচিত তথ্য সংগ্রহকারীরা মাঠপর্যায়ে সরেজমিনে প্রতিটি বাড়িতে যাবেন। নারীর ক্ষমতায়ন, স্বাবলম্বী করার পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি সরকারের অগ্রাধিকারমূলক ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। সাধারণ জনগণকে কোনো সরকারি দপ্তর বা ব্যক্তির পেছনে ঘুরতে হবে না। প্রতারণার বিষয়ে সতর্ক থাকবেন, কেউ অর্থ দাবি করলে উপজেলা প্রশাসনকে জানাবেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নন্দীগ্রামে তথ্য সংগ্রহকারীর মধ্যে ট্যাব বিতরণকালে তিনি এসব কথা বলেন। উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংশহর এলাকায় আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জরিপ কার্যক্রম শুরু করে তথ্য সংগ্রহকারীরা। মাঠপর্যায়ে নজরদারি করছে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়। দিকনির্দেশনা দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। তদারকি করছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, থানার ওসি তারিকুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও যুবদল নেতা আব্দুর রউফ রুবেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, বুড়ইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান, বিএনপি নেতা আব্দুল হাকিম, গোলাম মোস্তফা, মশিউর রহমান, আব্দুর রহিম, যুবদল নেতা মেহেদী হাসান শাহীন, গোলাপ আকন্দ প্রমুখ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি- ইউএনও ও থানায় অভিযোগ

১

এসএসসিতে ফেল করলেই বছরজুড়ে অপেক্ষা নয়, ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা

২

ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই – এমপি মোশারফ হোসেন

৪

বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

৫

শারদীয় দুর্গোৎসবে সরকারি খাদ্যসহায়তা, পূজামণ্ডপপ্রতি ৬০০ কেজি চাল বরাদ্দ দিলেন এমপি বাচ্চু মোল্লা

৬

নারীরা কথা বলবেন, কিন্তু নিরাপদ থাকবেন তো?

৭

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ৮৩ প্রার্থীর আমরণ অনশন

৮

চকবাজারে মুনসুর খান টাওয়ারে আগুন, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ ও সপ্তম তলা

৯

বগুড়ায় মাদকের আগ্রাসন ঠেকাতে সামাজিক সচেতনতার তাগিদ

১০

নন্দীগ্রামে তথ্য সংগ্রহ অবহিতকরণ ও কন্যা শিশু দিবসে আলোচনা

১১

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন শুরু

১২

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৩

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

১৪

সুইসাইড নোট লিখে নিখোঁজ জাবি শিক্ষার্থী

১৫

আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা

১৬

ধুনটে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ৪

১৭

গ্রামীণ ব্যাংকের প্রধান ফটক থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে দিল পুলিশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

১৯

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০ বছর করার দাবি, নিয়োগে স্বচ্ছতা চান চাকরিপ্রত্যাশীরা

২০