এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
৭ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Share this news with

‎আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বগুড়ার শেরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শেরপুর পৌরশহরের কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। প্রধান বক্তা ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা।
‎
‎বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক বাধন কর্মকার কৃষ্ণ ও আহ্বায়ক কমিটির সদস্য সৌরভ অধিকারী শুভর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, নেসকোর সহকারী প্রকৌশলী প্রান্ত সাহা, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. মুকুল মিয়া, পল্লী বিদ্যুৎ সমিতির ইন্সপেক্টর সবুজ হালদার, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর গোবিন্দ বাগচী, হিন্দু মহাজোট শেরপুর উপজেলা শাখার সভাপতি বিদ্যুৎ সরকার, তথ্য মালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, প্রথম আলোর প্রতিনিধি সাংবাদিক সবুজ চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সাবেক কোষাধ্যক্ষ ও অবসরপ্রাপ্ত শিক্ষক অপরেশ বসাক, আহ্বায়ক কমিটির সদস্য তপন ব্যানার্জি, জনি মহন্ত, তন্ময় সাহা সাগর ও পরিতোষ রায়।
‎
‎সভায় বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ, পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতারা বক্তব্য দেন। তারা পূজামণ্ডপে যাতায়াতের সড়ক সংস্কার ও মেরামত, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ এবং পূজামণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাটসহ স্থানীয় নানা সমস্যা তুলে ধরেন তারা।
‎
‎সভায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
‎
‎অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন অঙ্কন কুমার মণ্ডল। পরে চন্ডি শাস্ত্র পাঠ করেন অমিত কুমার তরফদার। সভায় স্থানীয় বিভিন্ন সনাতন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
‎
‎সভায় জানানো হয়, শেরপুর উপজেলায় এবার মোট ৯৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শেরপুর পৌর এলাকায় রয়েছে ৩৩টি পূজামণ্ডপ। সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ অংশ নেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

১

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

২

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৩

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৪

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৫

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৬

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

৭

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

৮

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৯

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১০

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১১

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১২

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৩

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৪

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৫

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৬

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

১৭

গোবিপ্রবি’তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন

১৮

দৌলতপুর সীমান্তে নৌপথে ভারতে যাচ্ছিল সাড়ে ৯ টন সার, জব্দ বিজিবির

১৯

লামায় বিশ্ব শিক্ষক দিবসের আয়োজন, শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

২০