স্টাফ রিপোর্টার | প্রেস ডেক্স বিডি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

Share this news with

রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করার অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিটি করপোরেশনের কর্মীদের উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের কয়েকটি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হোপ মার্কেটের সামনের এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

হকারদের ভাষ্য, সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের লোকজন ফুটপাতের দোকানপাট সরাতে অভিযান শুরু করেন। উচ্ছেদ কার্যক্রম চলার সময় বিদ্যুতের তার থেকে একটি স্থানে আগুনের সূত্রপাত হয় বলে তারা দাবি করেন। ঘটনাকে কেন্দ্র করে একপর্যায়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১১টার দিকে হোপ মার্কেট এলাকা থেকে কয়েকজন আনসার সদস্যকে মিরপুর-১৩ নম্বরের দিকে সরে যেতে দেখা যায়। এ সময় একদল লোক তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশে একটি স্থানে আগুন জ্বলছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

হকারদের দাবি, আগুনের ঘটনায় সেখানে থাকা বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরপরই উত্তেজিত লোকজন সিটি করপোরেশনের কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায় এবং অন্তত দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময়ে মিরপুর-১০ গোলচত্বর থেকে পুলিশের একটি পিকআপ ঘটনাস্থলের দিকে গেলে সেটি লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিলে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। বর্তমানে হোপ মার্কেট ও মিরপুর-১০ নম্বর এলাকায় পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে এবং উৎসুক জনতা ও কিছু হকারকে আশপাশে অবস্থান করতে দেখা গেছে।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ নম্বরমুখী যান চলাচলও স্বাভাবিক হতে শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুলিশি নিরাপত্তার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান পুনরায় শুরু হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

১

প্রেসক্লাবের সামনে আন্দোলনরত অবস্থায় অসুস্থ, ঢামেকে ভর্তি দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী

২

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

৩

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

৪

গোবিপ্রবিতে শিক্ষকদের ওবিই প্রশিক্ষণ, অংশ নিলেন ১০৬ শিক্ষক

৫

ঢাবির টিএসসিতে ছাত্রদল সাংগঠনিক সম্পাদকের সংবাদ সম্মেলন

৬

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির সম্ভাবনা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

৭

সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

৮

জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের জন্য দেড় লক্ষাধিক টাকার বৃত্তি

৯

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী পুলিশের ২৫ অভিযান, আটক ১৭১

১০

আদমদীঘিতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সচেতনতার তাগিদ

১১

ঢাবিতে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থী সংবর্ধনা

১২

বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা শাখার কমিটিতে আবুল কালাম আজাদ

১৩

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের অবস্থান

১৪

জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী

১৫

দৌলতপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তিকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

১৬

শেরপুর কলেজ মাঠে প্রবেশপথের অভাবে জরুরি সেবায় চরম দুর্ভোগে এলাকাবাসী

১৭

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহিন আটক

১৮

অবশেষে সান্তাহার জংশনে ফুটওভার ব্রিজের উদ্বোধন, ফিতা কাটলেন এমপি মহিত তালুকদার

১৯

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃস্থাপনে জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

২০