এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
২০ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় রেজাউল করিম বাদশা এমপিকে বিপিজিএ সংবর্ধনা

Share this news with

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন বগুড়া শাখার উদ্যোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বগুড়া- ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার ( ১৯ সেপ্টেম্বর) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকতা ও ফটোসাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন,বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন বগুড়ার সভাপতি বজলুর রশীদ সুইট, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সভাপতি জাফর আহম্মেদ মিলন, যুগ্ম সম্পাদক আল মুমিন, প্রদর্শনী সম্পাদক ফিরোজ পশারী রানা, আব্দুস সালাম, আল আমিন, ফেরদৌসুর রহমান, মামুনুর রশিদ, রাশেদ, শুভসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ফটোসাংবাদিকরা সমাজের বিভিন্ন ঘটনা ও বাস্তবচিত্র মানুষের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

পরে আয়োজক সংগঠনের পক্ষ থেকে রেজাউল করিম বাদশা এমপিকে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মজুরি বৃদ্ধি ও ন্যায্য দামের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

জাবির লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি আরজুমান নাজিজ

বগুড়ায় রেজাউল করিম বাদশা এমপিকে বিপিজিএ সংবর্ধনা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

শাহবাগে মঞ্চ ২৪-এর সংবাদ সম্মেলন ও লাঠি মিছিল

বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম প্রত্যাখ্যান ১১ দলীয় ঐক্যের

ঠাকুরগাঁওয়ে রেকর্ডিয় গ্রামীণ সড়কের মাটি কাটার অভিযোগ

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা

১০

এক ছাদের নিচে সাত দপ্তর, ধুনটে নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন

১১

‎ধুনটের প্রবীণ বিএনপি নেতা আব্দুল খালেক মন্ডলের ইন্তেকাল

১২

অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম

১৩

ধুনটে বিশ হাজার তালবীজ রোপণ উৎসব শুরু

১৪

চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগে শিক্ষার্থী সমাবেশ

১৫

‎কোটবাড়ি থেকে কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে নিখোঁজ

১৬

ক্যান্সার আক্রান্ত শিশুদের সচেতনতায় PHOSB-এর পথযাত্রা

১৭

লাইসেন্সের নামে ভ্যান চালকদের কাছ থেকে চাঁদা আদায়

১৮

বিটিভি ইউলুপ থেকে পরপর দুই ককটেল বিস্ফোরণ, প্রাইভেটকারের রং ক্ষতিগ্রস্ত

১৯

জাকসুর উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য কম্পিউটার উপহার

২০