সাজ্জাদ হোসেন রাজু, ফরিদপুর জেলা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সদরপুরে কালাচ সাপকে দাঁড়াশ ভেবে ধরতে গিয়ে দংশনে মৃত্যু

Share this news with

ফরিদপুরের সদরপুরে নির্বিষ দাঁড়াশ সাপ ভেবে বিষধর কালাচ সাপ ধরতে গিয়ে দংশনের শিকার হয়ে আলমগীর ওঝা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আলমগীর ওঝা সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের ছলেনামা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ইজিবাইকচালক ছিলেন। পাশাপাশি বিভিন্ন সময় সাপ ধরার কাজও করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে শয়তানখালী ঘাটের চরে সাপের খবর পেয়ে সেখানে যান আলমগীর। এ সময় একটি সাপকে দাঁড়াশ মনে করে ধরার চেষ্টা করলে সাপটি তাকে দংশন করে।

দংশনের পর আলমগীর হাসপাতালে না গিয়ে প্রথমে তার বাবার কাছে যান। স্থানীয়দের দাবি, তার বাবা ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পার্শ্ববর্তী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্য, সাপটি শনাক্ত করতে ভুল করেছিলেন আলমগীর। তিনি সাপটিকে নির্বিষ দাঁড়াশ মনে করলেও সেটি বিষধর কালাচ সাপ ছিল বলে স্থানীয়রা জানান।

আকোটের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আছলাম বেপারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমি নিহতের বাড়ি পরিদর্শন করেছি।”

সাপের দংশনের ক্ষেত্রে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভি ইউলুপ থেকে পরপর দুই ককটেল বিস্ফোরণ, প্রাইভেটকারের রং ক্ষতিগ্রস্ত

জাকসুর উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য কম্পিউটার উপহার

কাফরুল থানার সামনে জব্দ বাসে অগ্নিসংযোগ

সদরপুরে কালাচ সাপকে দাঁড়াশ ভেবে ধরতে গিয়ে দংশনে মৃত্যু

গড়াইয়ের বুকে ছুটল নৌকা, উৎসবে মাতল কুষ্টিয়াবাসী

সুনীল অর্থনীতিতে বিএমইউ শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৫ মিনিট সাক্ষাতের চ্যালেঞ্জ বিএনপি নেতার

কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের

অপরাধ নিয়ন্ত্রণে শেরপুর থানা পুলিশের কঠোর অবস্থান

নোবিপ্রবিতে অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি, শোকজ দুই শিক্ষককে

১০

বান্দরবানে ৫% কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ

১১

সাভারে এসআই আলতাফ হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

১২

ঢাবি ক্যাম্পাসে ২০০ ডাস্টবিন স্থাপনের উদ্যোগ, উপাচার্যের সঙ্গে ছাত্রদলের বৈঠক

১৩

বান্দরবানে ২৪৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৪

ডাকসুর এক বছরের কার্যক্রমের বিবরণ উপস্থাপন

১৫

বগুড়ায় ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

১৬

বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের কমিটি পুনর্গঠন, সভাপতি সলিমুল্লাহ ও সম্পাদক মামুন

১৭

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আটক তিন

১৮

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পানি উৎপাদন, প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে মিরপুরে যুবদলের বিক্ষোভ

২০