এস. এম. ইলমান রেজা ভূঞাঁ, বিএমইউ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনীল অর্থনীতিতে বিএমইউ শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

Share this news with

বাংলাদেশকে একটি উদীয়মান মেরিটাইম হাব হিসেবে প্রতিষ্ঠা করতে সুনীল অর্থনীতিতে বা ব্লু ইকোনমিতে দক্ষ জনবল তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি আশা প্রকাশ করেন, এই লক্ষ্য অর্জনে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ভবিষ্যতে অগ্রণী ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে বিএমইউর উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

বৈঠকে বিএমইউর প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বর্তমান সার্বিক কর্মকাণ্ড, শিক্ষাবিষয়ক অগ্রগতি ও সাম্প্রতিক উদ্যোগ সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবহিত করেন। এ সময় চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অগ্রগতি এবং শিক্ষার্থীদের আধুনিক মেরিটাইম খাতে দক্ষ ও পেশাদার হিসেবে গড়ে তোলার বিষয়ে বিশদ আলোচনা হয়।

শিক্ষামন্ত্রী বিএমইউর শিক্ষার্থীদের পড়াশোনা, সার্বিক কল্যাণ ও উচ্চতর গবেষণার খোঁজখবর নেন এবং ব্লু ইকোনমির বিকাশে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পদক্ষেপগুলোর প্রশংসা করেন। তিনি বলেন, “বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ও সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে মেরিটাইম গবেষণার পরিধি আরও বিস্তৃত করতে হবে।” একই সঙ্গে শিল্প খাতের উপযোগী দক্ষ পেশাজীবী তৈরিতে বিএমইউকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রতিনিধিদলের সদস্যরা শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে নানা বিষয় মন্ত্রীর সামনে তুলে ধরেন। পরবর্তীতে বিএমইউ কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে শিক্ষামন্ত্রীর সঙ্গে এই সফল সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনীল অর্থনীতিতে বিএমইউ শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৫ মিনিট সাক্ষাতের চ্যালেঞ্জ বিএনপি নেতার

কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের

অপরাধ নিয়ন্ত্রণে শেরপুর থানা পুলিশের কঠোর অবস্থান

নোবিপ্রবিতে অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি, শোকজ দুই শিক্ষককে

বান্দরবানে ৫% কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ

সাভারে এসআই আলতাফ হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাবি ক্যাম্পাসে ২০০ ডাস্টবিন স্থাপনের উদ্যোগ, উপাচার্যের সঙ্গে ছাত্রদলের বৈঠক

বান্দরবানে ২৪৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ডাকসুর এক বছরের কার্যক্রমের বিবরণ উপস্থাপন

১০

বগুড়ায় ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

১১

বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের কমিটি পুনর্গঠন, সভাপতি সলিমুল্লাহ ও সম্পাদক মামুন

১২

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আটক তিন

১৩

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পানি উৎপাদন, প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে মিরপুরে যুবদলের বিক্ষোভ

১৫

ধুনটে থাবা বসাচ্ছে অনলাইন জুয়া, আসক্ত হচ্ছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ

১৬

থানচিতে আগুনে পুড়ল ১৩ দোকান

১৭

ছাড়পত্র-লাইসেন্স ছাড়াই বান্দরবানের অধিকাংশ করাতকল

১৮

ইতিহাস বিকৃতির চক্রান্তের বিরুদ্ধে ঢাবিতে ছাত্র ফেডারেশনের সংহতি সমাবেশ

১৯

ধুনটে ১১ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

২০