নুসরাত জাহান সোমা, ক্যাম্পাস প্রতিনিধি নোবিপ্রবি
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোবিপ্রবিতে অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি, শোকজ দুই শিক্ষককে

Share this news with

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিজিটাল স্ক্রিনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ ও অনুষ্ঠানের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামে মাইক্রোবায়োলজি বিভাগের আয়োজনে আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম ডে উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের সময় অডিটোরিয়ামের ডিজিটাল স্ক্রিনে হঠাৎ দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি শেখ হাসিনার ছবি ভেসে ওঠে। বিষয়টি নজরে আসার পর দ্রুত ছবিটি সরিয়ে নেওয়া হয়।

ছবি প্রদর্শিত হওয়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন প্রতিক্রিয়া জানান এবং অনুষ্ঠানস্থল থেকে উঠে আসার উপক্রম করেন। তবে অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ে আগত অতিথি ও বিজ্ঞানীদের কথা বিবেচনা করে তিনি তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানস্থল ত্যাগ না করে দ্রুত তাঁর বক্তব্য শেষ করেন। পরে অল্প সময়ের মধ্যেই তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ ঘটনার পর অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়। একই সঙ্গে অনুষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে স্ক্রিনে ব্যবহৃত ভিডিও আগে যাচাই করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে।

ঘটনার বিষয়ে মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ বলেন, এ ধরনের অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয় এবং শিক্ষকরা তা তদারকি করেন। এবারের অনুষ্ঠানেও একজন শিক্ষার্থীকে অনুষ্ঠান ও ব্যানার দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই শিক্ষার্থী ইউটিউব থেকে জাতীয় সংগীতের একটি ভিডিও সংগ্রহ করেন।

অধ্যাপক ফিরোজ আহমেদ বলেন, ‘পুরো ভিডিওর শেষ ১০ সেকেন্ডের মতো এই ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী আমাদের বলেছে যে, সে বিষয়টি খেয়াল করেনি।’

তিনি আরও বলেন, ‘এটা অনাকাঙ্ক্ষিত একটা ভুল হয়েছে। এ বিষয়ে আমরা প্রশাসনের কাছে দুঃখ প্রকাশ করেছি। ট্রেজারার মহোদয়ের কাছেও দুঃখ প্রকাশ করেছি। ছাত্র এ বিষয়ে ক্ষমা চেয়েছে। সে বলেছে, সর্বোচ্চ ভিউ দেখে ভিডিওটা সিলেক্ট করেছিলাম, ভিডিওতে এমন কিছু থাকবে ভাবিনি।’

অনুষ্ঠানের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলো এ ধরনের বৈজ্ঞানিক কর্মশালার আয়োজন করে থাকে। এর অংশ হিসেবেই নোবিপ্রবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ‘আজকের প্রোগ্রামে শুরুতেই আমাদের একটা র‍্যালি ছিল। র‍্যালিতে মাননীয় ট্রেজারার মহোদয় উপস্থিত ছিলেন। এরপর প্রোগ্রাম শুরু হয়। তোমরা জানো, আমাদের প্রোগ্রামগুলো জাতীয় সংগীত দিয়েই শুরু হয়। আগে আমাদের ডিজিটাল বোর্ড ছিল না, অডিওতে জাতীয় সংগীত বাজানো হতো। আজকে যে শিক্ষার্থীরা এর দায়িত্বে ছিল, তারা ইউটিউব থেকে একটা জাতীয় সংগীত ছেড়েছে। ওরা এটা ভাবেনি যে ভিডিওতে এ ধরনের কিছু থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা কেউই চাইনি এ ধরনের ছবি থাকুক, এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। এটা আসলেই আমাদের ভুল হয়েছে, আমাদের খেয়াল রাখা উচিত ছিল। এটা নিয়ে শিক্ষার্থীদেরও মন খারাপ হয়েছে, আমাদেরও খারাপ লেগেছে।’

এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন তাঁর বক্তব্যে ঘটনাটিকে দুঃখজনক ও উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আজ NSTU-তে International Microorganism Day-এর অনুষ্ঠানে জাতীয় সংগীত চলাকালে ব্যাকগ্রাউন্ডে দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি পলাতক সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার ছবি প্রদর্শনের বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা এবং একটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের বিবেচনায় এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’

কোষাধ্যক্ষ আরও বলেন, ‘এ ধরনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান ও অনুষ্ঠানের Convenor-এর আরও সতর্ক ও দায়িত্বশীল থাকা উচিত ছিল। এটি নিছক অসতর্কতা, নাকি এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল—তা খতিয়ে দেখা প্রয়োজন।’

‘বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও জাতীয় অনুষ্ঠানের মর্যাদা রক্ষায় এ ধরনের ঘটনার যথাযথ জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি’ বলেও মন্তব্য করেন তিনি।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এবং অনুষ্ঠানের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত পৃথক চিঠিতে আগামী তিন কার্যদিবসের মধ্যে তাঁদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তামজিদ হোসাইন চৌধুরী বলেন, ‘মাইক্রোবায়োলজি বিভাগের অনুষ্ঠানে দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি পলাতক সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার ছবি প্রদর্শনের ঘটনায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও অনুষ্ঠানের আহ্বায়ককে শোকজ করেছে। তিন দিনের মধ্যে তাঁদের জবাব চাওয়া হয়েছে। প্রশাসন এ ঘটনায় যথাযথ পদক্ষেপ নেবে।’

উল্লেখ্য, আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম ডে উপলক্ষে নোবিপ্রবির মাইক্রোবায়োলজি বিভাগের উদ্যোগে বৈজ্ঞানিক কর্মশালাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি র‍্যালিও অনুষ্ঠিত হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ নিয়ন্ত্রণে শেরপুর থানা পুলিশের কঠোর অবস্থান

নোবিপ্রবিতে অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি, শোকজ দুই শিক্ষককে

বান্দরবানে ৫% কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ

সাভারে এসআই আলতাফ হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাবি ক্যাম্পাসে ২০০ ডাস্টবিন স্থাপনের উদ্যোগ, উপাচার্যের সঙ্গে ছাত্রদলের বৈঠক

বান্দরবানে ২৪৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ডাকসুর এক বছরের কার্যক্রমের বিবরণ উপস্থাপন

বগুড়ায় ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের কমিটি পুনর্গঠন, সভাপতি সলিমুল্লাহ ও সম্পাদক মামুন

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আটক তিন

১০

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পানি উৎপাদন, প্রতিষ্ঠানকে জরিমানা

১১

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে মিরপুরে যুবদলের বিক্ষোভ

১২

ধুনটে থাবা বসাচ্ছে অনলাইন জুয়া, আসক্ত হচ্ছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ

১৩

থানচিতে আগুনে পুড়ল ১৩ দোকান

১৪

ছাড়পত্র-লাইসেন্স ছাড়াই বান্দরবানের অধিকাংশ করাতকল

১৫

ইতিহাস বিকৃতির চক্রান্তের বিরুদ্ধে ঢাবিতে ছাত্র ফেডারেশনের সংহতি সমাবেশ

১৬

ধুনটে ১১ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

১৭

বগুড়ায় ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার ৪, ইয়াবার চালান জব্দ

১৮

ডাকসুর ক্ষতিগ্রস্ত সংগ্রহশালা পরিদর্শন ইউটিএল প্রতিনিধিদলের

১৯

রাজশাহীতে আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

২০