
বগুড়ার ধুনটে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কামরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামরুল ইসলাম ওই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, ধেরুয়াহাটি গ্রামের মো. মানিকের মুদিখানা দোকানের সামনে পাকা সড়ক থেকে পুলিশের একটি দল কামরুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে সাদা পলিথিনে রাখা কমলা রঙের ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ধুনট থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর কামরুল ইসলামকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে।
মন্তব্য করুন