এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার ৪, ইয়াবার চালান জব্দ

Share this news with

বগুড়ার সোনাতলা উপজেলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব। সদর ও শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে আরও আটক গ্রেপ্তার করা হয়েছে। বসতবাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া গেছে ২৪৪ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় খানপাড়া, বগুড়া সদরের সোনারপাড়া চিংগাসপুর ও শিবগঞ্জের লক্ষীকোলা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

মাদক কারবারি তিনজন হলেন- সদর উপজেলার নামুজা নামুজা ইউনিয়নের চিংগাসপুর মহল্লার বাসিন্দা শরিফুল ইসলাম (৩২), শামীম মিয়া (২৩), শিবগঞ্জ উপজেলার লক্ষীকোলা এলাকার মানিক হোসেন (৫০)। ধর্ষণ মামলার আসামি নাজিম উদ্দিন (৪০) সোনাতলা উপজেলার তাইড় খানপাড়ার বাসিন্দা। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ সেপ্টেম্বর সোনাতলা উপজেলায় যুবতী (২০) ধর্ষণের ঘটনা ঘটে। থানায় মামলা দায়ের হলে আসামি গ্রেপ্তার এড়াতে পালিয়ে আত্মগোপন করে। সোমবার তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়। এছাড়া রোববার রাতে বগুড়া সদর উপজেলার সোনারপাড়া চিংগাসপুর মহল্লার মাদক কারবারি শরিফুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাব। তল্লাশির সময় ১৬৮ পিস ইয়াবা উদ্ধার ও দুইজনকে আটক করে। শিবগঞ্জ উপজেলার লক্ষীকোলা এলাকার মাদক কারবারি মানিকের বসতবাড়ি থেকে ৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদেরকে নিকটস্থ থানায় হস্তান্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র‌্যাব।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস বিকৃতির চক্রান্তের বিরুদ্ধে ঢাবিতে ছাত্র ফেডারেশনের সংহতি সমাবেশ

ধুনটে ১১ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

বগুড়ায় ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার ৪, ইয়াবার চালান জব্দ

ডাকসুর ক্ষতিগ্রস্ত সংগ্রহশালা পরিদর্শন ইউটিএল প্রতিনিধিদলের

রাজশাহীতে আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

চিকিৎসক সুরক্ষা আইনসহ ৪ দাবিতে শাহবাগে চিকিৎসকদের বিক্ষোভ

পিপিআরসির উদ্যোগে ডিসেমিনেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

কক্সবাজারে হচ্ছে বিশেষায়িত ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়

ঢাবিতে ‘সাংবিধানিক পরিচয় ও প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন’ নিয়ে বার্ষিক আইন বক্তৃতা

শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

১০

ফরিদপুরে পদ্মার তীর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১১

মান্দায় ২১০৫ লিটার ওয়াশ ও মদ তৈরির উপকরণ জব্দ, ধ্বংস; গ্রেপ্তার ১

১২

প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে দৌলতপুরে আমির হামজার নানা অভিযোগ

১৩

সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ

১৪

ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

জুলাইয়ের গান ও মোমবাতি প্রজ্বালনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ

১৬

শিশু রাজু হত্যা মামলার রহস্য উদঘাটন, পুরস্কৃত ইন্সপেক্টর জয়নুল আবেদীন

১৭

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

১৮

জিন্নাহর মুসলিম উম্মাহর জন্য অবদান নিয়ে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা

১৯

কুবি গণিত ক্লাবের নেতৃত্বে মাহফুজ ও রায়হান

২০