এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশু রাজু হত্যা মামলার রহস্য উদঘাটন, পুরস্কৃত ইন্সপেক্টর জয়নুল আবেদীন

Share this news with

বগুড়ার শেরপুর থানায় দায়ের করা শিশু মো. রাজু (৯) হত্যা মামলার রহস্য উদঘাটন, দুই আসামিকে গ্রেপ্তার এবং লাশ ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেয়েছেন শেরপুর থানার পুলিশ পরিদর্শক জয়নুল আবেদীন। তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সোমবার (১৪ সেপ্টেম্বর) তাঁকে অর্থ পুরস্কার প্রদান করেছেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। একই সঙ্গে গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ তাঁকে ‘বেস্ট ইনভেস্টিগেটিং অফিসার আগস্ট ২০২৬’ সনদে ভূষিত করেছেন।

জানা যায়, গত ৪ আগস্ট দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে শেরপুর থানার রড়োয়া গ্রামের মো. রফিকের একটি অটোভ্যান চুরি করে নিয়ে যায় আসামি মো. মোত্তাকিম। এ সময় ভিকটিম শিশু মো. রাজু (৯)-কে সদাই কিনে দেওয়ার কথা বলে সঙ্গে নিয়ে যায় সে। পরে চুরি করা অটোভ্যানটি বিক্রির উদ্দেশ্যে আসামি মো. আব্দুল করিমের কাছে নিয়ে যায় মোত্তাকিম। অটোভ্যান চুরির ঘটনার সাক্ষী হওয়ায় শিশু রাজুকে অপহরণ করে মোত্তাকিম ও আব্দুল করিম। এরপর একই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন গাবরগাড়ী এলাকার একটি ফাঁকা স্থানে ধানখেতের ভেতর তাকে হত্যা করে লাশ গুম করে রাখে তারা।

২০২৬ সালের ৬ আগস্ট শেরপুর থানায় হওয়া মামলা নং-৬ পাওয়ার পর পুলিশ পরিদর্শক জয়নুল আবেদীন তদন্তে নেমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিদের শনাক্ত করেন। পরে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার, নিহত শিশুর লাশ ও চুরি করা অটোভ্যানসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

অপরাধ তদন্তে দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে রাজশাহী রেঞ্জের ডিআইজি জয়নুল আবেদীনকে অর্থ পুরস্কার এবং বগুড়ার পুলিশ সুপার ‘বেস্ট ইনভেস্টিগেটিং অফিসার আগস্ট ২০২৬’ সনদ প্রদান করেন।

ইন্সপেক্টর জয়নুল আবেদীনের এই সাফল্যে শেরপুর থানার পুলিশ সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তাঁর দক্ষ তদন্ত, দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং আসামিদের আইনের আওতায় আনার ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন পেশাদারিত্ব ও আন্তরিক ভূমিকা আইনশৃঙ্খলা রক্ষায় জনসাধারণের আস্থা আরও দৃঢ় করেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ

ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

জুলাইয়ের গান ও মোমবাতি প্রজ্বালনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ

শিশু রাজু হত্যা মামলার রহস্য উদঘাটন, পুরস্কৃত ইন্সপেক্টর জয়নুল আবেদীন

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

জিন্নাহর মুসলিম উম্মাহর জন্য অবদান নিয়ে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা

কুবি গণিত ক্লাবের নেতৃত্বে মাহফুজ ও রায়হান

বায়ুদূষণ রোধে নওগাঁ সদরে ভ্রাম্যমাণ আদালত: ২৫ হাজার টাকা জরিমানা

পদ্মা জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু: তদন্ত ও অবৈধ হাসপাতাল সিলগালার দাবি

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১০

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

১১

সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম

১২

জনগণের সংকট সমাধানে সরকার ব্যর্থ: হামিদুর রহমান আযাদ

১৩

ডাকসুর নতুন অনার বোর্ডে নেই গোলাম রাব্বানী ও রাশেদ খাঁনের নাম

১৪

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী দেবে জামায়াত, চলছে প্রার্থী বাছাই

১৫

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, আহত ১

১৬

সংস্কার শেষে উদ্বোধন হলো ডাকসু সংগ্রহশালা

১৭

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই: প্রতিমন্ত্রী

১৮

দৌলতপুরের বন্যা পরিস্থিতিতে জরুরি সহায়তার দাবি সংসদ সদস্য বাচ্চু মোল্লার

১৯

ঢাবিতে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার মিয়া ও অধ্যাত্মচেতনার সমকালীন প্রাসঙ্গিকতা শীর্ষক সেমিনার

২০