
বিশিষ্ট ভাষাবিদ, শিক্ষাবিদ ও গবেষক ড. মুহম্মদ শহীদুল্লাহর জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাব ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
ড. মুহম্মদ শহীদুল্লাহর জীবন, কর্ম ও বাংলা ভাষা ও সাহিত্য গবেষণায় তাঁর অসামান্য অবদান নিয়ে সেমিনারে আলোচনা করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন ড. মুহম্মদ আমিনুল ইসলাম ভুঁইয়া।
এতে উল্লেখযোগ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নাজনিন নাহার, সহপরিচালক, প্রকাশনা, অনুবাদ ও ইউনেস্কো, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট; ড. এ কে এম কুতুবউদ্দিন, উপপরিচালক, বাংলা একাডেমি এবং ইমরুল ইউসুফ, উপপরিচালক, বাংলা একাডেমি।
অনুষ্ঠানে বক্তারা ড. মুহম্মদ শহীদুল্লাহর কর্মময় জীবন ও ভাষা আন্দোলনসহ বাংলা ভাষার বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
মন্তব্য করুন