আরিফ হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি
২৬ অগাস্ট ২০২৬, ৬:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‎নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

Share this news with

নোয়াখালী সদর উপজেলায় গলায় ফাঁস দিয়ে আবদুল্লাহ আল সাইফ (১৩) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

‎মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলের দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর এলাকার কাউসারের ফার্মেসি দোকানের পেছনের চেম্বার রুমে এ ঘটনা ঘটে।

‎নিহত সাইফ উপজেলার দক্ষিণ কাদির হানিফ এলাকার মো.সোহাগের ছেলে। সে জামালপুর এলাকার কাউসার আহমেদের ফার্মেসি দোকানে সহকারী হিসেবে কর্মরত ছিল।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের মালিক কাউসার আহমেদ বাইরে থাকার সুযোগে দোকানের পেছনের চেম্বার রুমের ফ্যানের সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দেয় সাইফ। বিকেল সোয়া ৩টার দিকে দোকানে ফিরে মালিক সাইফকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

‎একপর্যায়ে চেম্বার রুমে ঢুকে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সাইফ একটি মোবাইল ফোন কেনার জন্য দোকান মালিকের কাছে টাকা চেয়েছিল। তবে টাকা দেওয়া নিয়ে গড়িমসি হওয়ায় অভিমানে সে আত্মহত্যা করে।

‎খবর পেয়ে সোনাপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাউসারুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

‎সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিস্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদ্দাছড়া–নয়াপাড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

পল্লী চিকিৎসকের ‘ছোট অপারেশনের’ পর অসুস্থ শিশু, তদন্তের দাবি

বগুড়ার নন্দীগ্রামে কপাল পুড়ল ছাত্রদল নেতার, আজীবন বহিষ্কার

১১ দলীয় ঐক্যের বৈঠক: বিদ্যুৎ-গ্যাস সংকট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

গোবিপ্রবিতে ৪০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে গবেষণা সম্মেলন

সীমান্ত অপরাধ রোধে দৌলতপুরে বিজিবির জনসচেতনতামূলক প্রচারণা

জাবিতে দুই ছাত্রদল নেতার শাহাদাৎবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন

জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত

কুবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার দিল ইসলামী ছাত্রশিবির

১১

ধুনটে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

১২

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, নবীজির আদর্শ অনুসরণের আহ্বান

১৩

গোপালগঞ্জে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ২

১৪

গোবিপ্রবিতে বাড়ছে অশালীনতা, নজরদারি ও পদক্ষেপের দাবি শিক্ষার্থীদের

১৫

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৬

বাঙালি নদীর ভাঙনে আতঙ্কে হেউটনগর, বিলীনের পথে বসতভিটা-ফসলি জমি

১৭

দৌলতপুরে প্রকাশ্যে বাজারে হামলা, আহত সবজি ব্যবসায়ী রফিকুল

১৮

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

১৯

‎নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

২০