হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
১৮ অগাস্ট ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা, অভিযুক্ত পলাতক

Share this news with

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একুশ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম শাহাদাত হোসেন (৪০)। তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ ঘন্টিগড় গ্রামের মৃত মাইন উদ্দিন শেখের ছেলে এবং সম্পর্কে ভুক্তভোগীর প্রতিবেশী।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত শাহাদাত হোসেন গোপনে ঘরে প্রবেশ করেন এবং ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান অভিযুক্ত। পরবর্তীতে বাকপ্রতিবন্ধী তরুণী ইশারা ও লিখে তার পরিবারকে পুরো বিষয়টি খুলে বলেন।

ঘটনার দিন রাতেই তাৎক্ষণিকভাবে ন্যায়বিচার চেয়ে ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। পুলিশ অভিযোগটি গুরুত্ব সহকারে আমলে নিয়ে ১৭ আগস্ট নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে (মামলা নম্বর: ২৮)।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহাদাত পলাতক রয়েছেন। তবে ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হয়েছে।”

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, “এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। বাকপ্রতিবন্ধী তরুণীর স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

১

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

২

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

৩

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

৪

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

৫

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৬

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৭

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৮

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৯

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১০

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

১১

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১২

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১৩

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১৪

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১৫

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৬

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৭

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৮

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৯

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

২০