হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
১৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে শ্রেষ্ঠ সার্কেল অফিসার এএসপি মুনতাসির, শ্রেষ্ঠ ওসি আজিম উদ্দিন

Share this news with

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুলাই ২০২৬ মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন। একইসঙ্গে সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে ভূরুঙ্গামারী থানা এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন মো. আজিম উদ্দিন।

সোমবার (১৭ আগস্ট) কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড, মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। দিনের শুরুতে সকাল সাড়ে ৭টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

পরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুলাই মাসের পুলিশিং কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার ঘোষণা করা হয়।

এতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন জুলাই মাসের ‘শ্রেষ্ঠ সার্কেল অফিসার’ হিসেবে নির্বাচিত হন। অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সার্কেলের সার্বিক কার্যক্রমে দক্ষ নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

এদিকে সার্বিক পারফরম্যান্সে শ্রেষ্ঠ থানা হিসেবে ভূরুঙ্গামারী থানা এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. আজিম উদ্দিন নির্বাচিত হওয়ায় ভূরুঙ্গামারী সার্কেলের সাফল্য আরও দৃশ্যমান হয়েছে।

কল্যাণ সভায় পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং জনবান্ধব পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভূরুঙ্গামারী সার্কেলের সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

জেলা পুলিশের কর্মকর্তারা মনে করছেন, এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী সার্কেলের ধারাবাহিক কর্মতৎপরতা অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবামূলক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখছে। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে শ্রেষ্ঠ সার্কেল অফিসার এএসপি মুনতাসির, শ্রেষ্ঠ ওসি আজিম উদ্দিন

গোবিপ্রবিতে ‘অ্যাডাপ্টিং টু নিউ এনভায়রনমেন্ট’ ও ‘ওয়েলবিং’ শীর্ষক সেশন অনুষ্ঠিত

অভিযোগের পর তদন্ত, তানিম প্রাইভেট হাসপাতালের কার্যক্রম স্থগিত

হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী আন্দোলনের তিন নেতা আটক

২৯তম বিসিএস পুলিশ ফোরামের নতুন কমিটি, সভাপতি শাহীন-সম্পাদক দিশা

পূর্ববিরোধের জেরে ধুনটে বিষ দিয়ে তিন গরু হত্যার অভিযোগ

চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ

শিলক খাল রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি

লংমার্চ সফল করতে বাস্তবায়ন কমিটির বৈঠক, ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম কর্মসূচি

সান্তাহারে অনৈতিক কাজে যুবক-যুবতী আটক, লাইসেন্স না থাকায় দুই আবাসিক হোটেলকে জরিমানা

১০

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা

১১

নারী সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্টের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১২

ভারতে মুসলিম হত্যা-নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ

১৩

জাতীয় প্রেসক্লাবের সামনে এমএফআই রাইটস ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সভা

১৪

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সৈকত-তাহমিনা’কে ঘিরে ভিডিও, সত্যতা যাচাই হয়নি

১৫

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

১৬

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

১৭

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

১৮

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

১৯

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

২০