ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
১৬ অগাস্ট ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নন্দীগ্রামে খালেদা জিয়ার স্মৃতিচারণ করে কাঁদলেন বিএনপি নেতারা

Share this news with

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে বিশেষ মোনাজাত করা হয়েছে। আপসহীন নেত্রীর সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করে কেঁদেছেন বিএনপি নেতারা।

শনিবার (১৫ আগস্ট) বাদ আসর নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকার দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকাসহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম নিয়ে আলোচনা করা হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু কামনা, দলের নেতাকর্মী, দেশ জাতির শান্তি, সমৃদ্ধিসহ কল্যাণ প্রার্থনায় বিশেষ মোনাজাতে অংশ নেন স্থানীয় নেতাকর্মী।

স্মৃতিচারণ সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ ও সংগ্রামমুখর। আপসহীন নেতৃত্ব, কারাবাস, নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দেশের মানুষের অধিকার এবং গণতন্ত্রের পক্ষে অবিচল ছিলেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও যুবদল নেতা আব্দুর রউফ রুবেল, আরিফুল ইসলাম মজনু, গোলাম রব্বানী, মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, যুগ্ম আহ্বায়ক কোরবান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহমেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ।

একইদিন, নন্দীগ্রাম পৌর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে পৌর ছাত্রদল। বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছেন পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক আরএইচ নূরনবী।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে LSPদের অবস্থান

প্রথমবার কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

নন্দীগ্রামে খালেদা জিয়ার স্মৃতিচারণ করে কাঁদলেন বিএনপি নেতারা

নন্দীগ্রামে মাদক ঠেকাতে সম্মিলিত প্রতিরোধ, ধরে পুলিশে সোপর্দ

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুবিতে ‘কমল’ এর বৃক্ষরোপণ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে কুবি ছাত্রদলের দোয়া মাহফিল

‎মাটিরাঙ্গায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন

‎মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার

১০

ধুনটে ইয়াবাসহ পাঁচজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

১১

গোবিপ্রবিতে নোয়াখালী জেলা শিক্ষার্থী কল্যাণ সংসদের নেতৃত্বে রিয়ন- ফাহিম

১২

‎নোয়াখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

১৩

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ চার নতুন সদস্য

১৪

‎কোম্পানীগঞ্জে অপহরণ মামলায় পুলিশের জালে ৩ আসামি গ্রেপ্তার

১৫

ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দ্দার গ্রেপ্তার

১৬

মিরপুরে ডিএনসিসির উদ্যোগে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচি

১৭

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, কুষ্টিয়ার সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৮

উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতি: ৫ জন গ্রেপ্তার, অস্ত্র-গুলি ও ১২ লাখ টাকা উদ্ধার

১৯

৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০