ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
১৬ অগাস্ট ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নন্দীগ্রামে মাদক ঠেকাতে সম্মিলিত প্রতিরোধ, ধরে পুলিশে সোপর্দ

Share this news with

বগুড়ার নন্দীগ্রামে মাদকের আগ্রাসন ঠেকাতে সম্মিলিত প্রতিরোধ গড়ে উঠেছে। যুবক ও তরুণ সমাজ রক্ষায় মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে কঠোর অবস্থান নিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা। সামাজিক আন্দোলনের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মাদকের আখড়া।

শুক্রবার রাতে পৌর শহরে হাতেনাতে দুই মাদক কারবারিকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল। সম্প্রতি কলেজপাড়ার হোসেন আলী নামের আরও একজন মাদক সম্রাটকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছিল। পাওয়া গেছে মাদকদ্রব্য ইয়াবা।

পুলিশ জানিয়েছে, সরকারি মহিলা ডিগ্রি কলেজ এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। তারা নন্দীগ্রাম দক্ষিণপাড়ার শামছুল হকের ছেলে জিয়াউল হক রুবেল (৪৬) ও পূর্বপাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে কাশমির আলী (২৮)। তাদের কাছ থেকে ৮৩ পিস ইয়াবা, চার পুরিয়া হেরোইনসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করেন স্থানীয়রা।

জানা গেছে, মাদক কারবারি আটকের খবর পেয়ে পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক আরএইচ নূরনবীসহ নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা মাদকসহ দুই ব্যক্তিকে থানা পুলিশে সোপর্দ করে। অপরাধীরা দীর্ঘদিন মাদকদ্রব্য পাচার করত বলেও জানানো হয়েছে।

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, পুলিশের মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করছে সাধারণ জনতা। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পরই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের শেকড়সহ উপড়ে ফেলা হবে। সুস্থ সমাজ বিনির্মানের পথে কোনো আপস হবে না।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

১

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৩

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৪

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৫

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৬

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

৭

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

৮

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

৯

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১০

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১১

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১২

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৩

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৪

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৫

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৬

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

১৭

প্রেসক্লাবের সামনে আন্দোলনরত অবস্থায় অসুস্থ, ঢামেকে ভর্তি দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী

১৮

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৯

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

২০