ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
১২ অগাস্ট ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ার নন্দীগ্রামে প্রশাসনের তিন কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

Share this news with

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রশাসনের দুই কর্মকর্তা ও থানার ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। পৃথক বৈঠকে উপজেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা, সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা ও পেশাগত কাজে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বুধবার (১২ আগস্ট) উপজেলা পরিষদে মতবিনিময়কালে আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চান প্রশাসনের কর্মকর্তারা। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা ও সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকারকে ফুলের সংবর্ধনা দেয় ১৯৯১ সালে প্রতিষ্ঠিত প্রেস ক্লাবের বর্তমান কমিটির নেতারা।

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে প্রশাসনের সহযোগিতা চান নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি আব্দুর রউফ রুবেল। তিনি দায়িত্বশীল দুই কর্মকর্তার ভূয়সী প্রশংসা করেন।

শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, কৃষিসহ গ্রামীণ জনপদের উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের বরাদ্দকৃত প্রকল্প সঠিকভাবে সম্পন্ন করায় উপজেলা প্রশাসনের সফল কার্যক্রমের সন্তুষ্টি প্রকাশ করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম উপস্থিত ছিলেন।

এরআগে, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলামের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অপরাধ প্রবণতা ঠেকাতে মাদকবিরোধী অভিযান জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন প্রেস ক্লাব নেতারা। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখায় সংবর্ধিত হন থানার ওসি।

ফুলেল শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের সহ সভাপতি আব্দুল বারীক, মিজানুর রহমান মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, শাহীন আলম সাজু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান আনান, সহ সাংগঠনিক সম্পাদক তানসেন আলী মন্টু, দপ্তর সম্পাদক সালমির ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল গফুর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাসেল খান, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন টুটুল, পাঠাগার সম্পাদক মশিউর রহমান মানিক, কার্যনির্বাহী সদস্য সাদিকুর রহমান, ফরিদ উদ্দিন, মেহেদী হাসান রুবেল, তানভীর রহমান, সিয়াম হোসেন প্রমুখ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

১

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৩

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৪

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৫

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৬

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

৭

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

৮

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

৯

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১০

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১১

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১২

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৩

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৪

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৫

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৬

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

১৭

প্রেসক্লাবের সামনে আন্দোলনরত অবস্থায় অসুস্থ, ঢামেকে ভর্তি দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী

১৮

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৯

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

২০