সর্বশেষ
||‘গণভোটের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে বিএনপি’—কুড়িগ্রামে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারী||‎নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা||জাবিতে ‘জ্ঞান ও প্রজ্ঞার পথে আত্মশুদ্ধি ও বুদ্ধিবৃত্তির চর্চা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত||টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে অনশনরত জিহাদীর পাশে এনসিপি নেতা খাইরুল হাসান||দৌলতপুরে এসআইয়ের বিরুদ্ধে ফেনসিডিল গায়েবের অভিযোগ, তদন্ত দাবি অভিযুক্ত কর্মকর্তার||বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে এমআরএর নির্দেশ||জাবি মেডিকেলে ওষুধ কারচুপি, চিকিৎসা সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন||বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদকে ভূষিত জাবির অধ্যাপক ড. এম. শামীম কায়সার||নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত: জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম||চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক আহম্মেদ খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
আশেকে এলাহী শিবলী, ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় বন্যা আশ্রয়কেন্দ্র দখল করে বিলাসবহুল সাজসজ্জা, তোপের মুখে অধ্যক্ষ

Share this news with

বগুড়ার ধুনট উপজেলায় বন্যার্ত মানুষের জন্য নির্মিত বিশেষ আশ্রয়কেন্দ্রটি ব্যক্তিগত গেস্টরুম ও বিলাসবহুল আবাসন হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয় সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। সরকারি অর্থায়নে নির্মিত ভবনে এসি ও দামি আসবাবপত্র বসিয়ে নকশা পরিবর্তনের এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ধুনট সরকারি ডিগ্রি কলেজের ভেতরে নির্মিত তিনতলা বিশিষ্ট আশ্রয়কেন্দ্রটি মূলত চরাঞ্চলের বন্যাকবলিত মানুষের সাময়িক আশ্রয়ের জন্য তৈরি করা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, আপদকালীন সময় ছাড়া এসব ভবন শিক্ষা কার্যক্রমের জন্য ব্যবহার করা গেলেও অবকাঠামোগত পরিবর্তন বা ব্যক্তিগত বসবাসের কাজে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ ভবনের তৃতীয় তলার বড় একটি অংশ দখল করে বিলাসবহুল কক্ষে রূপান্তর করা হয়েছে। সেখানে লাগানো হয়েছে এসি এবং রাখা হয়েছে আধুনিক আসবাবপত্র। অভিযোগ রয়েছে, এসব কক্ষের গোপনীয়তা রক্ষার জন্য অতিরিক্ত দেয়াল তুলে নকশায় পরিবর্তন আনা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত আশ্রয়কেন্দ্রটি বর্তমানে অধ্যক্ষ সোলায়মান হোসেনের ব্যক্তিগত বিলাসের জায়গায় পরিণত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, কলেজের উন্নয়ন ফান্ডের বা সরকারি ফান্ডের টাকায় এসব আসবাবপত্র কেনা হয়েছে কি না, তা তদন্ত করা প্রয়োজন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ সোলায়মান হোসেন বিষয়টিকে ব্যক্তিগত আবাসনের দাবি অস্বীকার করেন। তিনি বলেন, “এটি কলেজের প্রয়োজনে গেস্টরুম হিসেবে ব্যবহার করা হয়। মাঝে মাঝে কাজের চাপে আমাকে এখানে থাকতে হয়, তবে এটি স্থায়ী বাসা নয়।” তবে ভবনের নকশা পরিবর্তন ও এসি স্থাপনের বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী জানান, বিষয়টি তার নজরে এসেছে। তিনি বলেন, “আশ্রয়কেন্দ্রটি ব্যবহারের কোনো সমঝোতা স্মারক (MOU) আছে কি না তা যাচাই করতে বলা হয়েছে। সরকারি সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার বা নকশা পরিবর্তন করার কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, যমুনা পাড়ের এই অঞ্চলে বন্যার সময় হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সরকারি আশ্রয়কেন্দ্রটি ব্যক্তিস্বার্থে ব্যবহার করায় স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গণভোটের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে বিএনপি’—কুড়িগ্রামে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারী

‎নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা

জাবিতে ‘জ্ঞান ও প্রজ্ঞার পথে আত্মশুদ্ধি ও বুদ্ধিবৃত্তির চর্চা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে অনশনরত জিহাদীর পাশে এনসিপি নেতা খাইরুল হাসান

দৌলতপুরে এসআইয়ের বিরুদ্ধে ফেনসিডিল গায়েবের অভিযোগ, তদন্ত দাবি অভিযুক্ত কর্মকর্তার

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে এমআরএর নির্দেশ

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি, চিকিৎসা সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদকে ভূষিত জাবির অধ্যাপক ড. এম. শামীম কায়সার

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত: জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক আহম্মেদ খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

১১

তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, জোরদার হবে প্রতিরক্ষা সহযোগিতা

১২

রবিউল সভাপতি, জাবের সা: সম্পাদক; আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি গঠন

১৩

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

১৪

মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

১৫

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে

১৬

কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ

১৭

চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

১৮

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার

১৯

জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব

২০