নিজস্ব প্রতিবেদক
১১ অগাস্ট ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

Share this news with

রাজধানীর মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলকে ঘিরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে বনানী থানা পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটের কাছের মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ১টা ২৫ মিনিটের দিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে প্রায় ৩০ থেকে ৪০ জন মিছিলের জন্য সেখানে জড়ো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় চারজনকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, আটকের সময় নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে পালানোর চেষ্টা করা হয়। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।

আটক চারজন হলেন—আসলাম মিয়া (২৫), আশিকুল ইসলাম (২৪), মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)। পুলিশের তথ্য অনুযায়ী, আসলাম ও আশিকুল মিরপুর সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের একজনকে স্থানীয় কয়েকজন মারধর করে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনায় বনানী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২

প্রেসক্লাবের সামনে আন্দোলনরত অবস্থায় অসুস্থ, ঢামেকে ভর্তি দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী

৩

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

৪

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

৫

গোবিপ্রবিতে শিক্ষকদের ওবিই প্রশিক্ষণ, অংশ নিলেন ১০৬ শিক্ষক

৬

ঢাবির টিএসসিতে ছাত্রদল সাংগঠনিক সম্পাদকের সংবাদ সম্মেলন

৭

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির সম্ভাবনা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

৮

সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

৯

জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের জন্য দেড় লক্ষাধিক টাকার বৃত্তি

১০

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী পুলিশের ২৫ অভিযান, আটক ১৭১

১১

আদমদীঘিতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সচেতনতার তাগিদ

১২

ঢাবিতে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থী সংবর্ধনা

১৩

বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা শাখার কমিটিতে আবুল কালাম আজাদ

১৪

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের অবস্থান

১৫

জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী

১৬

দৌলতপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তিকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

১৭

শেরপুর কলেজ মাঠে প্রবেশপথের অভাবে জরুরি সেবায় চরম দুর্ভোগে এলাকাবাসী

১৮

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহিন আটক

১৯

অবশেষে সান্তাহার জংশনে ফুটওভার ব্রিজের উদ্বোধন, ফিতা কাটলেন এমপি মহিত তালুকদার

২০