ঢামেক প্রতিনিধি
১০ অগাস্ট ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেইলী রোডে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, মরদেহ ঢামেক মর্গে

Share this news with

রাজধানীর রমনা থানাধীন বেইলী রোড এলাকায় পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে আদিবা (৩১) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) ভোর থেকে সকাল ১০টার মধ্যে কোনো একসময় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বেইলী রোডের KFC গলির একটি ফ্ল্যাটের পূর্ব পাশের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আদিবাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে সকাল ১০টা ৩২ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে রমনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

পরে রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান নাহিদ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

বর্তমানে মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে তরুণকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

১

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৪

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

৫

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ভাড়া শুরু ৬৮৫ টাকা

৬

ভেড়ামারায় অপরাধ দমনে তৎপর পুলিশ, ২০ দিনের অভিযানে গ্রেপ্তার ২২

৭

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

৮

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

৯

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

১০

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

১১

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

১২

জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায় নিয়ে ভিপিএসএসসির গোলটেবিল আলোচনা

১৩

গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন ও নদী খননের দাবিতে নাগরিক সমাবেশ

১৪

ফুলবাড়ীতে ডিবির ঝটিকা অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

বগুড়ার শিশু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

১৬

ফুফুর বাড়িতে বেড়াতে এসে ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৭

মোবাইল ছিনিয়ে নিতে বাধায় বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমকে হত্যা

১৮

কালীগঞ্জে মাদক কারবারি আটকের পর ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

১৯

রোয়াংছড়িতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি ৫-৬ লাখ টাকা

২০