সর্বশেষ
||রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা||পদ্মার পাড় ধসে মর্মান্তিক পরিণতি, নিখোঁজ নূরিয়ার মরদেহ উদ্ধার||ধুনটে অভিযানে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস||দোকানি-গ্যারেজের দখলে বন্দি ছিল ফুটপাত, অবশেষে ভ্রাম্যমান আদালতে উদ্ধার||আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১||ধুনটে প্রবাসী শাহাদত হত্যার প্রতিবাদে থানা ঘেরাও, এসআইসহ দুইজনের ফাঁসির দাবি||কুবিতে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে বৃত্তি বিতরণ||ঠাকুরগাঁও ভূল্লী নদীতে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু||আল্লারদরগার প্রধান সড়কের উন্নয়নকাজের উদ্বোধন, ব্যয় ৩২ কোটি টাকা||এসিল্যান্ডের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ
আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি
৬ অগাস্ট ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে প্রবাসী শাহাদত হত্যার প্রতিবাদে থানা ঘেরাও, এসআইসহ দুইজনের ফাঁসির দাবি

Share this news with

বগুড়ার ধুনটে প্রবাসী শাহাদত হোসেনের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে এসআই মোস্তাফিজুর রহমান ও দুই মানবপাচারকারী (আদম ব্যবসায়ী) বলে অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবিতে থানা ঘেরাও, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামের শত শত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে ধুনট থানার সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন।

নিহত শাহাদত হোসেনের বাবা জামাল আকন্দ অভিযোগ করেন, গত ২৪ জানুয়ারি কান্তনগর গ্রামের মাহমুদুল হোসেন ও শেরপুরের ঝাজর গ্রামের দুলাল উদ্দিন ৫ লাখ টাকার বিনিময়ে গাড়িচালকের চাকরির আশ্বাস দিয়ে শাহাদতকে সৌদি আরবে পাঠান। সেখানে গিয়ে তিনি প্রতিশ্রুত চাকরি না পেয়ে মানবেতর জীবনযাপন করেন।

শাহাদতের মা শাহানাজ বেগম বলেন, ছেলের দুরবস্থার কথা জানার পর তিনি মাহমুদুলের কাছে ভালো কাজের ব্যবস্থা করার অনুরোধ করলে তাকে মারধর করা হয়। এ ঘটনায় তিনি ধুনট থানায় অভিযোগ করেন। অভিযোগটির তদন্তভার পান এসআই মোস্তাফিজুর রহমান।

শাহাদতের স্ত্রী কাজুলী আক্তারের দাবি, তদন্তের সময় এসআই মোস্তাফিজুর রহমান তার মোবাইল নম্বর নিয়ে পরে ফোনে আপত্তিকর প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তার স্বামীকে বিদেশে গুম করার হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি। এরপরই শাহাদত নিখোঁজ হন এবং পরে তার মৃত্যুর খবর আসে। এ ঘটনায় ভাইরাল হওয়া একটি কল রেকর্ডের পর গত ৬ জুলাই এসআই মোস্তাফিজুর রহমানকে ধুনট থানা থেকে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়।

কাজুলী আক্তারের অভিযোগ, এসআই মোস্তাফিজুর রহমান ও দুই অভিযুক্ত মানবপাচারকারীর যোগসাজশে সৌদি আরবে তার স্বামীকে হত্যা করা হয়েছে। তবে এ অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার ভোরে শাহাদতের মরদেহ গ্রামে পৌঁছানোর পর দাফন সম্পন্ন করে তারা বিক্ষোভ মিছিল নিয়ে থানায় যান। পরে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

অভিযোগের বিষয়ে এসআই মোস্তাফিজুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, “এসআই মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। এছাড়া অভিযুক্ত মাহমুদুল ও দুলাল উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা

পদ্মার পাড় ধসে মর্মান্তিক পরিণতি, নিখোঁজ নূরিয়ার মরদেহ উদ্ধার

ধুনটে অভিযানে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

দোকানি-গ্যারেজের দখলে বন্দি ছিল ফুটপাত, অবশেষে ভ্রাম্যমান আদালতে উদ্ধার

আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

ধুনটে প্রবাসী শাহাদত হত্যার প্রতিবাদে থানা ঘেরাও, এসআইসহ দুইজনের ফাঁসির দাবি

কুবিতে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে বৃত্তি বিতরণ

ঠাকুরগাঁও ভূল্লী নদীতে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

আল্লারদরগার প্রধান সড়কের উন্নয়নকাজের উদ্বোধন, ব্যয় ৩২ কোটি টাকা

এসিল্যান্ডের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ

১০

ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, জুলাই সনদ বাস্তবায়নের দাবি

১১

গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নওগাঁয় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান

১২

ঐক্যবদ্ধ জনগণের শক্তিতেই ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে: হাবিবুর রশিদ সন্ধান

১৩

দৌলতপুরে ‘কাকন বাহিনী’র সক্রিয় সদস্য রায়হান গ্রেপ্তার

১৪

জনগণের সহায়তায় নওগাঁ সদর থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার

১৫

ভূরুঙ্গামারীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৬

জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে উত্তাল রাজপথ, ১১ দলীয় ঐক্যের শক্তি প্রদর্শন

১৭

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতার অভিযোগ

১৮

চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাবি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

১৯

গণভোটের গণরায় উপেক্ষার সুযোগ নেই: মাওলানা মামুনুল হক

২০