সর্বশেষ
||‎নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১||সহায়তার চেক হাতে স্বস্তি, কুষ্টিয়ায় ২২ সুবিধাবঞ্চিত মানুষের পাশে জেলা পরিষদ||চরভদ্রাসনে ইউসুফ হত্যা মামলায় বিশেষ অভিযানে চার আসামি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন||ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক পোস্টের জেরে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত একাধিক||‘জুলাই ভুলিয়ে দেওয়ার সব অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে’ — ডা. শফিকুর রহমান||প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বিদ্যালয়||বকশিবাজার সরকারি আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, ছাত্রদলের দুই নেতা আহত||নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার, নগদ টাকা ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার||প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা-আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!!||ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!!
আশেকে এলাহী শিবলী - ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে ১৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

Share this news with

বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাট এলাকার মো. সজল প্রামাণিক (২৮) ও মো. নাজমুল প্রামাণিক (৩৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাট বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ওই এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে মো. সজল প্রামাণিক ও মো. নাজমুল প্রামাণিককে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে সজল প্রামাণিকের পরিহিত ফুলপ্যান্টের ডান পকেট থেকে ৮ পিস এবং নাজমুল প্রামাণিকের পরিহিত ফুলপ্যান্টের পকেট থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে গ্রেপ্তার দুইজনকে ধুনট থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ধুনট থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার গ্রেপ্তার দুইজনকে বগুড়ার আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

ধুনট থানার সেকেন্ড অফিসার মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত থাকলে তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১

সহায়তার চেক হাতে স্বস্তি, কুষ্টিয়ায় ২২ সুবিধাবঞ্চিত মানুষের পাশে জেলা পরিষদ

চরভদ্রাসনে ইউসুফ হত্যা মামলায় বিশেষ অভিযানে চার আসামি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক পোস্টের জেরে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত একাধিক

‘জুলাই ভুলিয়ে দেওয়ার সব অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে’ — ডা. শফিকুর রহমান

প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বিদ্যালয়

বকশিবাজার সরকারি আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, ছাত্রদলের দুই নেতা আহত

নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার, নগদ টাকা ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা-আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!!

ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!!

১০

ধুনটে ১৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

১১

চরভদ্রাসনে এখন বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে এসে শুধু ‘মিসকল’ দিয়ে যায়

১২

ঝিনাইদহে বিএসএফের ছোড়া গুলিতে যুবক আহত, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে ভর্তি

১৩

হাতিরঝিলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৪

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা

১৫

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধ; আহত স্কুলছাত্রের মৃত্যু, যুবকের বিরুদ্ধে অভিযোগ

১৬

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ঘোষণা দুই দিনের কর্মসূচি

১৭

দেশের বিদ্যুৎ-গ্যাস সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে জামায়াতের প্রেস ব্রিফিং

১৮

রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

১৯

চরভদ্রাসনে ইউসুফের মৃত্যু, মারধর ও জোরপূর্বক বিষপানে হত্যার অভিযোগে মামলা

২০