স্টাফ রিপোর্টার | প্রেসডেক্স বিডি
৩১ জুলাই ২০২৬, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিবি পরিচয়ে মতিঝিল থেকে অপহরণ, পুলিশ ভ্যানে নিয়ে ৫৮ হাজার টাকা আদায়ের অভিযোগ

Share this news with

রাজধানীর মতিঝিলে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে অপহরণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে ৫৮ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মতিঝিল থানা পুলিশ।

জানা গেছে, গত ১৬ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে মতিঝিলের একটি প্রতিষ্ঠানে কর্মদিবস শেষে বাসায় ফিরছিলেন জোনায়েদ কাসেম চৌধুরী। তিনি স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড-এর বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত।

অভিযোগ অনুযায়ী, মতিঝিল মেট্রোরেল স্টেশনের সিঁড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে আগে থেকেই ওত পেতে থাকা সিভিল পোশাকধারী দুই ব্যক্তি তার পথরোধ করে। তাদের হাতে ওয়াকিটকি ছিল এবং তারা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেয়। পরে জোরপূর্বক তাকে মোটরসাইকেলে তুলে রূপায়ণ টাওয়ারের সামনে থেকে দৈনিক বাংলা মোড়, পল্টন এলাকা হয়ে রাজারবাগ পুলিশ লাইনের ১ নম্বর গেটের বিপরীতে মধুমিতা-তিতাস পুলিশ অফিসার্স কোয়ার্টার্স সংযোগ সড়কে পার্কিংয়ে থাকা একটি পুলিশ ভ্যানে নেওয়া হয়।

সেখানে তাকে ভয়ভীতি ও ব্ল্যাকমেইল করে টাকা দাবি করা হয়। একপর্যায়ে তার প্রতিষ্ঠানের বেতনের ৪৮ হাজার টাকা এবং সঙ্গে থাকা ১০ হাজার টাকা নগদ, মোট ৫৮ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মতিঝিল থানা সূত্রে জানা গেছে, ১৯ জুলাই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে।

পুলিশ জানায়, ঘটনার সত্যতা যাচাই এবং অভিযুক্তদের শনাক্ত করতে মতিঝিল, দৈনিক বাংলা মোড়, পল্টন ও রাজারবাগ সংলগ্ন বিভিন্ন স্থাপনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুর নির্বাচনী ধাক্কা, মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ: বাংলাদেশের উদ্বেগ কোথায়?

১

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

২

কুড়িগ্রামে এইচএসসিতে ৯ কলেজের পাসের হার শূন্য, ফেল ৭০ পরীক্ষার্থী

৩

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৪

ধুনটে গোসাইবাড়ি মহিলা কলেজে এইচএসসিতে পাস করেননি কেউ

৫

রাজশাহীতে বগুড়ার স্কেটারদের ১৫ পদক জয়

৬

বগুড়ায় নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

৭

বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন

৮

ধুনটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

৯

হকার উচ্ছেদ কার্যক্রম দীর্ঘস্থায়ী করার দাবিতে শাহবাগে মানববন্ধন

১০

বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল

১১

শহীদ ওসমান হাদির বিচারপ্রক্রিয়া নিয়ে জনতার ঐক্যের জরুরি সংবাদ সম্মেলন

১২

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

১৩

মিরপুর-১০ গোলচত্বরে শ্রমিকদের অবরোধ, বন্ধ যান চলাচল

১৪

সরকারি চাকরিতে বয়সসীমা ৪০ বছর ও বেসরকারিতে উন্মুক্ত করার দাবিতে নারী সমাবেশ

১৫

দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

১৬

কুষ্টিয়ায় বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ, যুবকের হাত বিচ্ছিন্ন

১৭

কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত

১৮

ধুনটে সন্দেহের জেরে গৃহবধূ খুন, আটক স্বামী

১৯

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেফতার

২০