
মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বার্ষিকী এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুরে মানববন্ধন, র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টা ৫ মিনিটে পল্লবী থানাধীন মিরপুর-১২ এলাকার হোটেল বাফেট লাউঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৭০ থেকে ৮০ জন সদস্য ও অতিথি অংশ নেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর (অব.) ব্যারিস্টার সরোয়ার আলম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনারারি ক্যাপ্টেন (অব.) মো. দুলাল উদ্দিন এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল (অব.) মো. মনজুর আলম।
এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও সংবাদ লেখার সময় পর্যন্ত তিনি উপস্থিত হননি।
অনুষ্ঠানে বক্তারা মেজর সিনহা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন