
দীর্ঘ প্রায় ৩০ বছরের অপেক্ষা ও নানা জটিলতার পর নতুন করে আশার আলো দেখছে বাগেরহাটের রামপালে প্রস্তাবিত খানজাহান আলী বিমানবন্দর প্রকল্প। চীনের একটি বিনিয়োগকারী ও কারিগরি প্রতিনিধি দলের সাম্প্রতিক পরিদর্শনের পর প্রকল্পটি বাস্তবায়নের সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, ১৯৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিমানবন্দরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে বিভিন্ন কারণে প্রকল্পের কাজ আর এগোয়নি। দীর্ঘদিন ধরে কেবল বাউন্ডারি ওয়াল নির্মাণ ও ভূমি উন্নয়ন কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল এ উদ্যোগ।
গত ২৫ জুলাই চীনের একটি বিনিয়োগকারী ও কারিগরি প্রতিনিধি দল প্রকল্প এলাকা পরিদর্শন করে। প্রতিনিধি দলের প্রধান মি. পিটার প্রকল্পটি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বিনিয়োগের বিষয়ে ইতিবাচক আগ্রহ দেখিয়েছেন বলে জানা গেছে।
বিমানবন্দর চালু হলে সম্ভাব্য সুফল
এ বিষয়ে পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে প্রকল্পের অর্থায়ন, নির্মাণকাজ শুরুর সময়সূচি এবং চূড়ান্ত বিনিয়োগ চুক্তি সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সংশ্লিষ্টদের মতে, এসব প্রক্রিয়া সম্পন্ন হলে প্রকল্পটির বাস্তবায়ন আরও স্পষ্ট হবে।
মন্তব্য করুন