এন.এ, বিশেষ প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপুরা ব্রিজে বাসে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে নিহত ১, চালক ও বাস আটক

Share this news with

রাজধানীর রামপুরা ব্রিজ পুলিশ বক্সের সামনে চলন্ত বাসে উঠতে গিয়ে পা পিছলে বাসের সামনের চাকার নিচে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আলিফ এন্টারপ্রাইজ-এর একটি বাস মিরপুর থেকে স্টাফ কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা হওয়ার পর রামপুরা ব্রিজের ঢালে বনশ্রীমুখী সড়কে ওই ব্যক্তি বাসে ওঠার চেষ্টা করেন। এ সময় পা পিছলে তিনি বাসের সামনের চাকার নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের জাতীয় পরিচয়পত্র (NID) থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। তিনি শাহ খন্দকার সাজেদুল আলম (৫০)। তার পিতা শাহ খন্দকার নজরুল আলম, মাতা নূরুন নাহার আলম। তিনি রাজধানীর সূত্রাপুর এলাকার বাসিন্দা।

নিহত ব্যক্তির জাতীয় পরিচয় পত্র (এনআইডি)।

ঘটনার পর পুলিশ বাসটি ও চালককে আটক করেছে। আটক চালকের নাম মো. সাব্বির (২৭)। তার পিতা মো. খোকন, মাতা মোসা. রোজি। তার গ্রামের বাড়ি ঝালকাঠী জেলার ঝালকাঠি থানার পালবাড়ি গ্রামে।

পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত আলিফ এন্টারপ্রাইজ-এর বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব ১১-৮৪০৫। বাসটি জব্দ করা হয়েছে এবং নিহতের মরদেহ আইনি প্রক্রিয়ার জন্য রামপুরা থানায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস বিকৃতির চক্রান্তের বিরুদ্ধে ঢাবিতে ছাত্র ফেডারেশনের সংহতি সমাবেশ

ধুনটে ১১ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

বগুড়ায় ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার ৪, ইয়াবার চালান জব্দ

ডাকসুর ক্ষতিগ্রস্ত সংগ্রহশালা পরিদর্শন ইউটিএল প্রতিনিধিদলের

রাজশাহীতে আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

চিকিৎসক সুরক্ষা আইনসহ ৪ দাবিতে শাহবাগে চিকিৎসকদের বিক্ষোভ

পিপিআরসির উদ্যোগে ডিসেমিনেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

কক্সবাজারে হচ্ছে বিশেষায়িত ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়

ঢাবিতে ‘সাংবিধানিক পরিচয় ও প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন’ নিয়ে বার্ষিক আইন বক্তৃতা

শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

১০

ফরিদপুরে পদ্মার তীর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১১

মান্দায় ২১০৫ লিটার ওয়াশ ও মদ তৈরির উপকরণ জব্দ, ধ্বংস; গ্রেপ্তার ১

১২

প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে দৌলতপুরে আমির হামজার নানা অভিযোগ

১৩

সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ

১৪

ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

জুলাইয়ের গান ও মোমবাতি প্রজ্বালনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ

১৬

শিশু রাজু হত্যা মামলার রহস্য উদঘাটন, পুরস্কৃত ইন্সপেক্টর জয়নুল আবেদীন

১৭

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

১৮

জিন্নাহর মুসলিম উম্মাহর জন্য অবদান নিয়ে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা

১৯

কুবি গণিত ক্লাবের নেতৃত্বে মাহফুজ ও রায়হান

২০