
সবুজ হোক পৃথিবী, সুন্দর হোক আগামী এই প্রতিপাদ্যকে সামনে রেখে হোসেনপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি ও জাতীয় পর্যায়ে বৃক্ষরোপন-২০২৬ অনুষ্ঠানে উদ্বোধন করা হয়েছে।
দেশের মাধ্যমিক শিক্ষায় উদ্ভাবন, বিজ্ঞানচর্চা, উদ্যোক্তা তৈরির সংস্কৃতি এবং জলবায়ু সচেতনতা জোরদারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের আওতায় হোসেনপুর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
সোমবার (২৯ জুন) সকালে হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী আছমা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা উদ্বোধন করেন। এছাড়াও উপজেলার চর হাজিপুর উচ্চ বিদ্যালয়, পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, হোসেনপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ উপজেলা যুব উন্নয়ন অফিসার মোফাজ্জল হোসেন, হোসেনপুর দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি এ.বি.এম.সিদ্দিক চঞ্চল, জিনারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ফখরুল আলম খান, অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কাজী নাহিদ ইভা বলেন, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান খুঁজে বের করার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক চিন্তা, উদ্ভাবনী সংস্কৃতি এবং তরুণ উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে।
মন্তব্য করুন