সর্বশেষ
||প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের তৃতীয় সেরা প্রতিনিধি হলেন বগুড়ার এসএম ফারহান লাবিব||ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ, উদ্বেগ উৎকণ্ঠায় পরিবার||প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের দ্বিতীয় সেরা প্রতিনিধি বরগুনার মহিবউল্লাহ কিরন||প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের সেরা প্রতিনিধি চট্টগ্রাম মহানগরের পারভেজ বাঙালি||শহীদদের স্মরণে বগুড়ায় ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি অনুষ্ঠিত||বগুড়ার আদমদীঘিতে ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই!||এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ||১৫ বিজিবির অভিযানে ২৯৪ বোতল ফেয়ার ডিল সিরাপ জব্দ||কুমিল্লার দেবিদ্বারে ৪ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ||লালমনিরহাটে কলেজে ভর্তি হতে বাড়ী থেকে বের হয়ে কিশোরী নিখোঁজ,থানায় অভিযোগ
সিলেট প্রতিনিধি
২ মে ২০২৬, ৮:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Share this news with

সিলেটে ৪৬৩৫ কোটি টাকা ব্যয়ের সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাস্তবায়নাধীন এ প্রকল্পে নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো গড়ে তোলা হবে।

শনিবার (২ মে) সকাল পৌনে ১১টার দিকে নগরের সুরমা নদীর চাঁদনীঘাট সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে প্রকল্প সম্পর্কে সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন। এ সময় তারা মেগা এই প্রকল্পকে সিলেটের জন্য সবচেয়ে বড় প্রকল্প বলে উল্লেখ করেন।

এই প্রকল্পের মধ্যে রয়েছে সুরমার নদীর সিলেট নগর অংশের ১৭ কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ ও দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ। এতে ফ্লাশফ্ল্যাড থেকে নগর রক্ষা পাবে এবং নগরের সৌন্দর্য আরও বিকশিত হবে বলে জানান তারা।

এই প্রকল্পের অধীনে নগরের কয়েকটি ছড়ায় স্লুইস গেট নির্মাণ করা হবে। এতে করে নগরের জলাবদ্ধ পানি পাম্পের মাধ্যমে সেচে সুরমা নদীতে ফেলা হবে। এছাড়া নগরের সুরমা অংশের তলদেশ খনন করা হবে বলেও জানিয়েছেন সিটি’র কর্মকর্তারা।

২০২২ সালে বন্যার পর এই প্রকল্পটি গ্রহণ করেছিলেন সাবেক মেয়র ও বর্তমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এই প্রকল্পটি বর্তমানে সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় রয়েছে। সরকার ও বিদেশি অর্থায়নে এ প্রকল্পের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন সিটি’র প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী।

এর আগে, আজ সকাল ৮টা ২৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা দিয়ে সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।

দিনব্যাপী সফরের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর সিলেটের সুরমা নদী সংলগ্ন চাঁদনীঘাটে শহরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশন গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সেখান থেকে বেলা সোয়া ১১টার দিকে তিনি নগর ভবন প্রাঙ্গণে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন তারেক রহমান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের তৃতীয় সেরা প্রতিনিধি হলেন বগুড়ার এসএম ফারহান লাবিব

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ, উদ্বেগ উৎকণ্ঠায় পরিবার

প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের দ্বিতীয় সেরা প্রতিনিধি বরগুনার মহিবউল্লাহ কিরন

প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের সেরা প্রতিনিধি চট্টগ্রাম মহানগরের পারভেজ বাঙালি

শহীদদের স্মরণে বগুড়ায় ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘিতে ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই!

এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ

১৫ বিজিবির অভিযানে ২৯৪ বোতল ফেয়ার ডিল সিরাপ জব্দ

কুমিল্লার দেবিদ্বারে ৪ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

লালমনিরহাটে কলেজে ভর্তি হতে বাড়ী থেকে বের হয়ে কিশোরী নিখোঁজ,থানায় অভিযোগ

১০

ফুসকা চটপটির নামে কী খাচ্ছেন? মৌলভীবাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

১১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবিতে) আইকিউএসির একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান বিষয়ক কর্মশালা

১২

দৌলতপুরে আলোচিত পীর হত্যা মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে খাজা আহমেদ ও আসাদ

১৩

জাবিতে পলাশী থেকে বাংলাদেশ: ইতিহাসের শিক্ষা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা

১৪

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

১৫

নওগাঁর রানীনগরে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার, এক মাদক কারবারি গ্রেফতার

১৬

বগুড়ার শেরপুরে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব–১৯ গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

১৭

বগুড়ার শেরপুরে ৩ হাজার ৯০০ কৃষকের মাঝে আমন প্রণোদনা বিতরণ শুরু

১৮

বরগুনা জেলা প্রশাসকের নেতৃত্বে ট্রেজারি ভেরিফিকেশন সম্পন্ন

১৯

চট্টগ্রামে পুলিশে ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন, লিখিত পরীক্ষায় ৬১৯ জন

২০