রায়হান পারভেজ, সাতক্ষীরা (সদর) প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন: বাসযোগ্য নগরের আহ্বান

Share this news with

সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার দাবিতে সাতক্ষীরায় গণ-মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে শহরের প্রাণকেন্দ্র শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান সড়কের সামনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন।

​মানববন্ধনে অংশগ্রহণকারীরা পরিবেশ সচেতনতামূলক এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কার্যকর ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবের কারণে সাতক্ষীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। শহরের ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায় এবং সেই জমা পানিতে ময়লা-আবর্জনা ভেসে মারাত্মক দুর্গন্ধের সৃষ্টি করে। শহরে বর্জ্য অপসারণের জন্য নির্দিষ্ট কোনো জায়গা কিংবা আধুনিক ডাম্পিং স্টেশন না থাকায় নাগরিকদের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে।

​বক্তারা আরও উল্লেখ করেন, সাতক্ষীরা একটি প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও এর নাগরিক সেবার মান অত্যন্ত হতাশাজনক, যা নিয়ে সাধারণ জনগণের মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে। বর্তমান এই নোংরা ও অস্বাস্থ্যকর পরিস্থিতির দ্রুত সংস্কার করা না হলে শহরের পরিবেশ এবং জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। এভাবে চলতে থাকলে সাতক্ষীরা শহর অচিরেই বসবাসের অনুপযোগী হয়ে উঠবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। উদ্ভূত পরিস্থিতি নিরসনে বক্তারা অবিলম্বে শহরে বর্জ্য ফেলার সুনির্দিষ্ট স্থান নির্ধারণ, আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার জন্য জোর দাবি জানান।

​সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক নেতা সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, অ্যাডভোকেট বিপ্লব হোসেন, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য হৃদয় মণ্ডল, ইমতি জামিল ও নুরজাহান খাতুন।

​কর্মসূচির সমাপনী বক্তব্যে বক্তারা সাতক্ষীরাকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণের সমন্বিত ও সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

২

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৩

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৪

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৬

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৭

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৮

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১০

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১১

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৩

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৪

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৫

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৬

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৭

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৮

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৯

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০