সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
২৩ অগাস্ট ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিল্পকলায় বসছে দুই দিনের পুতুলনাট্য উৎসব, শুরু ২৭ আগস্ট

Share this news with

কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘পুতুলনাট্য উৎসব ২০২৬’।

আগামী ২৭ ও ২৮ আগস্ট (বৃহস্পতিবার ও শুক্রবার) শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এ উৎসব।

সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পাপেটশিল্পী অধ্যাপক রশীদ হারুন।

উৎসবের প্রথম দিন সন্ধ্যা সাড়ে ৬টায় ইনভেন্টর’স পাপেটের ‘ইন্টার‌অ্যাক্টিভ পাপেট’ ও কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ‘বনভ্রমণ’ মঞ্চস্থ হবে।

দ্বিতীয় দিন সকাল ১১টায় যুগ পাপেট থিয়েটারের ‘ইন্টার‌অ্যাক্টিভ পাপেট’ ও কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ‘লিচু চোর’ পরিবেশিত হবে। বিকেল ৫টায় অপুতুল পাপেটের ‘চিকেন খাই না’ ও কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ‘নোলক’ মঞ্চস্থ হবে।

পরে সন্ধ্যা ৭টায় ইউনিভার্সেল পাপেটের ‘সবুজ দেশের বিপদ’ ও কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ‘বীরপুরুষ’ পরিবেশন করা হবে।

উৎসবে কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ‘লিচু চোর’, ‘নোলক’ ও ‘বীরপুরুষ’ পুতুলনাট্য তিনটি একই নামের কবিতা থেকে অনুপ্রাণিত। ‘লিচু চোর’ লিখেছেন রাসেল ইসলাম, ‘নোলক’ শরণ এহসান এবং ‘বীরপুরুষ’ শোভন চক্রবর্তী।

এ ছাড়া ‘বনভ্রমণ’ পুতুলনাটকটি শরণ এহসানের রচনায় এর আগে অমর একুশে বইমেলা ২০২৬-এর শিশুপহরে মঞ্চস্থ করেছিল কাকতাড়ুয়া পাপেট থিয়েটার।

কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান আশিক বলেন, “পাপেটের শক্তিকে কাজে লাগিয়ে গল্পের মাধ্যমে শিশুদের নৈতিক ও মানবিক গুণাবলীর বার্তা দিচ্ছি। আমরা চাই, আনন্দের মাধ্যমে দেওয়া এই শিক্ষাগুলো শিশুদের মস্তিষ্কে অনেক দিন থেকে যাক। পাপেটের শক্তিকে কাজে লাগিয়ে শিশু শিক্ষার অন্যতম উপকরণ হিসেবে এই পাপেটের ব্যবহার এবং পুতুলনাট্য শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।”

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ২০১৯ সালে কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের যাত্রা শুরু হয়। বর্তমানে শিশুদের আনন্দদায়ক শিক্ষার পাশাপাশি জনসচেতনতা, বয়স্ক শিক্ষা, পাপেট থেরাপি, অটিজম ও প্যালিয়েটিভ কেয়ারসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে সংগঠনটি। এবারের উৎসবটি পুতুলনাট্যশিল্পী মোস্তফা মনোয়ারকে উৎসর্গ করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ধুনটে ২০২ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩টিতেই নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তের চাপে বিপর্যস্ত পাঠদান

শিল্পকলায় বসছে দুই দিনের পুতুলনাট্য উৎসব, শুরু ২৭ আগস্ট

দৌলতপুরে ১৪ বোতল নিষিদ্ধ এসকাফ সহ যুবক আটক

১০

কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

১১

‎নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

১২

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য জশনে জুলুছ

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

গোবিপ্রবিতে ক্লেমনের উদ্যোগে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ

১৫

চাকরিচ্যুতির আদেশ বাতিল ও পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অবস্থান

১৬

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

১৭

কুরআনের শিক্ষা মেনে জীবন পরিচালনার আহ্বান ডা. শফিকুর রহমানের

১৮

পেট্রোল ঢেলে পাখির শরীরে আগুন, আটক টুটুল

১৯

ঠাকুরগাঁওয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা

২০