রিফাত আহমেদ, স্টাফ রিপোর্টার
১৯ এপ্রিল ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষক নিবন্ধন, সচিবালয়ে গেল সুপারিশ বঞ্চিতরা

Share this news with

১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ থেকে বঞ্চিত প্রার্থীরা শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ সচিবালয়ে গমন করেছেন। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা ৫৮ মিনিটে তারা সচিবালয়ে প্রবেশ করেন।

জানা যায়, এসব প্রার্থী পূর্বেও গত ৭ এপ্রিল সচিবালয়ে এসে শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি তুলে ধরেছিলেন। একই দাবির ধারাবাহিকতায় এবারও তারা স্মারকলিপি প্রদান করতে সচিবালয়ে যান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও ৭ম গণবিজ্ঞপ্তিতে বিপুল সংখ্যক যোগ্য প্রার্থী সুপারিশ থেকে বাদ পড়েছেন। এতে করে বহু প্রার্থী দীর্ঘদিন ধরে চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

তারা দাবি জানান, শূন্য পদ থাকা সত্ত্বেও দ্রুত পদ সৃষ্টি করে সরাসরি সুপারিশ/এমপিওভুক্তির মাধ্যমে নিয়োগের ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নতুন নিয়োগ নীতিমালা কার্যকর করার আগে, পূর্বে উত্তীর্ণ ও অপেক্ষমাণ প্রার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়ার বিষয়টিও স্মারকলিপিতে গুরুত্বসহ তুলে ধরা হয়।

প্রতিনিধি দলে ছিলেন মোঃ খোরশেদ আলম, মোঃ আল মাহমুদ, মোছা: তানজিয়া, মোছা: শিরিনা আক্তার, মোঃ মাসুদ রানা এবং ডা. মোছা: মুনিয়া তাসনীমসহ অন্যান্য প্রার্থীরা।

প্রার্থীরা জানান, দীর্ঘদিন ধরে অপেক্ষা করেও নিয়োগ না পাওয়ায় তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

১

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

২

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৩

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৪

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৫

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৬

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

৭

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

৮

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৯

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১০

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১১

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১২

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৩

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৪

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৫

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৬

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

১৭

গোবিপ্রবি’তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন

১৮

দৌলতপুর সীমান্তে নৌপথে ভারতে যাচ্ছিল সাড়ে ৯ টন সার, জব্দ বিজিবির

১৯

লামায় বিশ্ব শিক্ষক দিবসের আয়োজন, শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

২০