
লালমনিরহাটে বিজিবির পৃথক ২টি সফল অভিযানে আনুমনিক ২৪,৬৬,০০০/- (চব্বিশ লক্ষ ছেষট্টি হাজার) টাকার ভারতীয় চোরায় মালামাল জব্দ করেছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে জানায়, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে ২টি বিশেষ টহলদল গতকাল রোববার (২৯ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ১০টায় রামখানা বিওপি এবং ১১টায় অনন্তপুর বিওপির বিশেষ টহলদল পশ্চিম রামখানা, নাগরাজ (থানা: নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রাম) এলাকায় পৃথক ২টি অভিযান পরিচালনা করে।
তিনি জানান, কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ১৬৭টি, সিল্ক শাড়ি ৭৬টি এবং প্যান্টের পিছ ০৩ থান জব্দ করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৪,৬৬,০০০/-(চব্বিশ লক্ষ ছেষট্টি হাজার টাকা)।

তিনি আরও বলেন, সীমান্তে মাদকের পাশাপাশি ভারতীয় শাড়ি, কসমেটিক, প্যান্টের পিস ও ঔষধ চোরাচালান হচ্ছে। বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
মন্তব্য করুন