তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৮ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কমলগঞ্জে ভুল চিকিৎসায় ৭ম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

—বিক্ষুদ্ধ চা শ্রমিক।

Share this news with

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্স পরিচালিত শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মারা যাওয়া ছাত্রী ঐশী রবিদাস ৭ম শ্রেণির শিক্ষার্থী।

এই মৃত্যুকে কেন্দ্র করে চা শ্রমিক ও এলাকাবাসীর মাঝে উত্তেজনা বিরাজ করছে। ভুল চিকিৎসায় ঐ শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ তুলে চা শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে হাসপাতাল ঘেরাও করে ভাংচুর ও চিকিৎসকসহ স্টাফদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক পর্যায়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পদত্যাগ করে পুলিশ প্রহরায় হাসপাতাল ত্যাগ করেন। এ ঘটনায় চা শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

চা শ্রমিক সূত্রের বরাতে জানা যায়, শমশেরনগর চা বাগানের রবিদাস টিলার বাসিন্দা বাবুল রবিদাসের মেয়ে ও শমশেরনগর হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ঐশী রবিদাস (১৪)-কে গত বৃহস্পতিবার (২৬শে মার্চ) রাতে মাথা ব্যথা ও বমি এ অসুস্থতাবস্তা নিয়ে ক্যামেলিয়া ডানকান হাসপাতালে ভর্তি করা হয়। রাতভর চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

শমশেরনগর চা বাগানের বাসিন্দা মোহন রবিদাস জানান, মাথা ব্যথা ও বমি নিয়ে ক্যামেলিয়া ডানকান হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা সেলাইন ও এন্টিবায়াটিক ইনজেকশন পুশ করেন। শুক্রবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। তার ইমার্জেন্সী হলেও চিকিৎসক তাকে অন্যত্র রেফার্ড করেননি। এই হাসপাতাল চা শ্রমিকদের একমাত্র ভরসাস্থল ছিল। চিকিৎসকের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু কোনভাবেই মেনে নেয়া যায় না।

এদিকে হঠাৎ করে শিক্ষার্থী ঐশী রবিদাসের মৃত্যুর খবরে শমশেরনগর চা বাগান এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ায় শ্রমিকদের মাঝে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কয়েক শত চা শ্রমিক ক্যামেলিয়া হাসপাতালে গিয়ে চিকিৎসকসহ স্টাফদের ঘেরাও করে রাখে এবং ফুলের টবসহ বিভিন্ন স্থাপনায় ভাংচুর করে।ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের ইনচার্জ আনোয়ারুল ইসলাম লিখিতভাবে পদত্যাগ করে পুলিশি হেফাজতে নিয়ে আসলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক মো: জাকির হোসেন বলেন, চা শ্রমিক শিক্ষার্থী ঐশী রবিদাসকে এক মাস পূর্বে ডানকান হাসপাতালে নিয়ে আসলে তারা তখন মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেছিল। একমাস পর গত বৃহস্পতিবার আবার অসুস্থতা নিয়ে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করেন। এখানে কোন ভূল চিকিৎসা দেয়া হয়নি।

এদিকে ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল মো. ওয়াহিদুজ্জামান রাজু, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। আলাপকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল মো. ওয়াহিদুজ্জামান রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ডানকান হাসপাতালের ইনচার্জকে শমশেরনগর এনে একজন চিকিৎসকের বাসায় রাখা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। বাগানের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা চলছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সম্পাদক ও প্রকাশক  - PRESSDESK BD
    ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    ০১৭৪৬-৭৪৫১২৫
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা

নারী সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্টের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ভারতে মুসলিম হত্যা-নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ

জাতীয় প্রেসক্লাবের সামনে এমএফআই রাইটস ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সভা

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সৈকত-তাহমিনা’কে ঘিরে ভিডিও, সত্যতা যাচাই হয়নি

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

১০

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

১১

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

১২

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

১৩

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

১৪

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১৫

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১৬

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১৭

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৮

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৯

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

২০