এন.এ, বিশেষ প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ধারাবাহিক হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Share this news with

ঢাকা: লক্ষ্মীপুরে সাম্প্রতিক সময়ে সংঘটিত একাধিক নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৮টা ১০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে নৃশংস হত্যাকাণ্ড, ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রাবাসে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে হত্যাসহ সাম্প্রতিক সময়ে সংঘটিত সকল হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, ধারাবাহিক হত্যাকাণ্ড জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. সজিব হোসেন এবং সংগঠনের সাবেক সভাপতি ফাতেমা শারমিন এ্যানিসহ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীরা।

শেষে মানববন্ধন থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং দেশে শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সান্তাহার জংশনে ফুটওভার ব্রিজের উদ্বোধন, ফিতা কাটলেন এমপি মহিত তালুকদার

১

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃস্থাপনে জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

২

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

৩

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্পদংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

৪

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বহিষ্কার, জাবি ছাত্রশক্তির নেতা রাব্বিকে পুলিশে সোপর্দ

৫

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

৬

রাসূল (সা.)-এর অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশের দাবি

৭

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে রাজধানীতে মানববন্ধন

৮

পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ

৯

কচ্ছপতলী বাজারে আধুনিক বাজার শেড উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

১০

আলোর মিছিলে নবাগত মুখ: তারুণ্যের প্রত্যাশা ও ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন

১১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ; আহত ১০

১২

বগুড়ায় বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা

১৪

৪ লাখ টাকার খাজনা যেভাবে হয়ে গেল ৬ হাজার, আদমদীঘির ভুমি অফিসগুলোতে ঘুষ ছাড়া সেবা পায় না ভূমি মালিকরা

১৫

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী ফয়সল আমীনের মনোনয়ন দাখিল

১৬

কুমারখালীতে থানা থেকে লুট হওয়া পিস্তলসহ ১৫ রাউন্ড গুলি উদ্ধার

১৭

কুড়িগ্রামে সৎ নেতৃত্ব ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দাওয়াতী সমাবেশ

১৮

পর্যটনের নামে পাহাড়ে কংক্রিটের বিস্তার, কতটা নিরাপদ বান্দরবানের পরিবেশ?

১৯

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

২০