
রোহিঙ্গা গণহত্যার ৯ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্মারক সেমিনারের আয়োজন করেছে Students for Sovereignty (DU)।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে “Remembrance, Justice and Return: 9 Years of the Rohingya Genocide” শীর্ষক এ স্মারক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।
সেমিনারে উল্লেখযোগ্য অতিথি ও বক্তাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজাদী আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ শাহরীয়ার আলম, সাংবাদিক, লেখক ও গবেষক এবং ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির সভাপতি এ এইচ এম ফারুক, Dhumketu X-এর Founder ও CEO Nahian Al Rahman Oli, Students for Sovereignty, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ও কেন্দ্রীয় মুখপাত্র মুহিউদ্দীন রাহাত এবং আন্তর্জাতিক মানবাধিকার কর্মী রাজিয়া সুলতানা।
আয়োজকরা জানান, রোহিঙ্গা গণহত্যার ভয়াবহ স্মৃতি সংরক্ষণ, ন্যায়বিচার নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের গুরুত্ব তুলে ধরতেই এ স্মারক সেমিনারের আয়োজন করা হয়েছে।
সেমিনারে বক্তারা রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।
মন্তব্য করুন