সর্বশেষ
||চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক||লালমনিরহাটে অবৈধ ও ক্ষতিকর প্রসাধনীর বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা||বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: আধ্যাত্মিক জাগরণ ও দ্বীনি শিক্ষার এক উজ্জ্বল বাতিঘর||তরুণদের হাত ধরেই আসবে মাদকমুক্ত বাংলাদেশ||ভুল ইনজেকশনে শিশুর মৃত্যুর অভিযোগ, বাঁশখালী হাসপাতালে বিক্ষুব্ধ জনতা||‎মাটিরাঙ্গায় নারিকেলগাছ পড়ে গৃহিণীর মৃত্যু||মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ||পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে উপজাতীয় পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বান্দরবানে মানববন্ধন||বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটপ চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা||রেজিস্ট্রি ছাড়াই টাকার বিনিময়ে নকল কাবিননামা, কাজীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

রেজিস্ট্রি ছাড়াই টাকার বিনিময়ে নকল কাবিননামা, কাজীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Share this news with

নীলফামারীর কিশোরগঞ্জ মাগুড়া ইউনিয়নের উত্তর সিঙ্গেরগাড়ি এলাকার ময়েন উদ্দিনের ছেলের বিয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত ন্যূনতম বয়সীমা না মানা এবং অতিরিক্ত অর্থের বিনিময়ে নকল কাবিননামা সরবরাহের অভিযোগ উঠেছে স্থানীয় এক নিকাহ রেজিস্ট্রার কাজী মর্তুজার বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের দাবি, সম্প্রতি নাছরিন নামে এক নাবালিকা কনের বিয়ে রেজিস্ট্রির জন্য কাজী মর্তুজার কাছে যাওয়া হয়। বয়স কম হওয়ায় বৈধভাবে রেজিস্ট্রি করতে অস্বীকৃতি জানান তিনি। কিন্তু পরে অতিরিক্ত অর্থের বিনিময়ে তিনি নকল কাবিননামা তৈরি করে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে আরও বলা হয়, নকল দলিলের মাধ্যমে বিয়েটি বৈধ দেখানো হয়। এতে মেয়ে ও তার পরিবার ভবিষ্যতে আইনি জটিলতায় পড়ার ঝুঁকিতে পড়েছে। ন্যূনতম বয়সের নিচে বিয়ে দেওয়া এবং জাল দলিল তৈরি করা উভয়ই শাস্তিযোগ্য অপরাধ।

এলাকাবাসীরা জানান, বাল্যবিবাহ রোধে সরকার কঠোর আইন করলেও কিছু অসাধু কাজী অর্থের লোভে এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। তাদের দাবি, এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

এবিষয়ে নাসরিন বলেন, আমি ডাল চুলায় বসে দিয়ে একটু বাহিরে গিয়েছিলাম এদিকে এসে দেখি ডালে পানি দিয়েছে আমার ননদ। আমি বললাম কেন ডালে পানি দিয়েছেন সে আমার উপর চড়া হন। এই ঘটনাকে কেন্দ্র করে আমার স্বামীর আমার সাথে ঝগড়াসহ মারপিট করে। পরের দিন আমি একাই আমার বাসায় চলে আসি। এরপর থেকে আমার খোজ খবর নেয়নি। পরে আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করি।

৯নং মাগুড়া ইউনিয়নের কাজী মর্তুজার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের অনুমতি ছাড়া কোনো নিকাহ রেজিস্ট্রার নাবালক-নাবালিকার বিয়ে রেজিস্ট্রি করতে পারেন না। জাল কাবিননামা তৈরি দণ্ডবিধি ৪৬৭ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এটি সত্য প্রমানিত হলে কাজী মর্তুজার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক

লালমনিরহাটে অবৈধ ও ক্ষতিকর প্রসাধনীর বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: আধ্যাত্মিক জাগরণ ও দ্বীনি শিক্ষার এক উজ্জ্বল বাতিঘর

তরুণদের হাত ধরেই আসবে মাদকমুক্ত বাংলাদেশ

ভুল ইনজেকশনে শিশুর মৃত্যুর অভিযোগ, বাঁশখালী হাসপাতালে বিক্ষুব্ধ জনতা

‎মাটিরাঙ্গায় নারিকেলগাছ পড়ে গৃহিণীর মৃত্যু

মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে উপজাতীয় পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বান্দরবানে মানববন্ধন

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটপ চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা

রেজিস্ট্রি ছাড়াই টাকার বিনিময়ে নকল কাবিননামা, কাজীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১০

আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার

১১

আদমদীঘিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

১২

ডা. জোবাইদা রহমানের জন্মদিনে বগুড়ার সান্তাহারে ছাত্রদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৩

‘বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধন’— প্রতিপাদ্যে ফুলছড়ায় “হারমোনি ফেস্টিভ্যাল” এর শেষ দিন

১৪

দোয়ারাবাজারে কবরস্থানের সেই ‘আস্তানা ঘরে’ ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অস্ত্র উদ্ধার

১৫

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও হলগুলোতে জেনারেটর স্থাপনের দাবিতে ববি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি

১৬

বরগুনায় এবার ১লক্ষ ১৮ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১৭

হোসেনপুরে বাড়ছে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম

১৮

জাবি গ্রন্থাগারের কর্মকর্তার বিরুদ্ধে জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগ, কাল বসবেন আরেক পদের ভাইভায়

১৯

মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

২০