সর্বশেষ
||ধুনটে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, আহত ১||ভূরুঙ্গামারীতে গাঁজা গাছসহ মাদক কারবারি আটক||যমুনার ভাঙনে ধুনটে বিলীন হচ্ছে ফসলি জমি-ভিটেমাটি, অস্তিত্ব সংকটে শহরাবাড়ী||বগুড়ার শেরপুর কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা নিয়ে ধোঁয়াশা||স্থানীয় জনসাধারণের সহায়তায় ট্রান্সফরমার চোর গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার||বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!||ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন স্পিকার হাফিজ উদ্দিন||হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ, আহত কয়েকজন||আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!!||নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন
আবদুল্লাহ আল শাহিদ খান, বরিশাল বিশ্ববিদ্যাল (ববি) প্রতিনিধি 
২১ মে ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামিসা হত্যাসহ নারী-শিশু নিপীড়ন প্রতিরোধ ও ন্যায়বিচারের দাবিতে ববিতে মানববন্ধন

Share this news with

ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ পরবর্তী হত্যাসহ দেশজুড়ে চলমান নারী ও শিশুদের প্রতি হওয়া সহিংসতা, নিপীড়ন প্রতিরোধ ও ন্যায়বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত এই নিপীড়ন বন্ধে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সংগঠক গ্রুপের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক সংগঠনের সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সাথে সাথে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত সহকারী প্রক্টর ড. মো. গাজী সাখাওয়াত হোসেন।

ববি শিক্ষার্থী মোহাম্মদ বেলাল বলেন, আমরা বলতে চাই, যার যে কাজ তাকে সেটা করতে হবে, আপনরা সংবিধান নিয়ে পড়ে আছেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, নতুন সরকার গঠন করেছেন আমরা সেজন্য সময় দিয়েছি আমরা রাস্তায় আসিনি। আমরা চাই দেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হোক।আমরা আর কোনো হত্যা দেখতে চাই না, আর কোনো অন্যায় দেখতে চাই না। রামিসা সহ যতগুলো হত্যার ঘটনা ঘটেছে সব গুলোর দ্রুত বিচার করতে হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মো. মেহেদী হাসান সোহাগ বলেন, বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (BUDS)-এর পক্ষ থেকে আমি এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও ভয়ংকর করে তোলে। তাই শুধু গ্রেফতার নয়, দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। আমাদের সংবিধান মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারের কথা বলে। কিন্তু বাস্তবে যদি নারী ও শিশুরা নিরাপদ না থাকে, তাহলে সেই আইন ও বিচারব্যবস্থাকে আরও কার্যকর ও সময়োপযোগী করার প্রয়োজন রয়েছে।আজকের এই মানববন্ধন একটি নিরাপদ, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার দাবি।আমরা রামিসার বিচার চাই। আমরা সকল নারী ও শিশুর নিরাপত্তা চাই। আমরা মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো: সাখাওয়াত হোসেন বলেন, আমি এখানে আজ দাঁড়িয়েছি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসাবে। আমি আমার নৈতিকতা থেকে এই ভালো কাজে সামিল হয়েছি।আমি স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আপনি নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদের একটা নিরাপদ আইনের ব্যবস্থা করে দেন। আমরা আর রাস্তায় আসতে চাই না। কোনো সামাজিক বিশৃঙ্খলা অরাজকতা আমাদের জন্য কাম্য নয়!। আমরা দ্রুত এর বিচার চাই।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, আহত ১

ভূরুঙ্গামারীতে গাঁজা গাছসহ মাদক কারবারি আটক

যমুনার ভাঙনে ধুনটে বিলীন হচ্ছে ফসলি জমি-ভিটেমাটি, অস্তিত্ব সংকটে শহরাবাড়ী

বগুড়ার শেরপুর কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা নিয়ে ধোঁয়াশা

স্থানীয় জনসাধারণের সহায়তায় ট্রান্সফরমার চোর গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন স্পিকার হাফিজ উদ্দিন

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ, আহত কয়েকজন

আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!!

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

১০

মাদকবিরোধী বার্তায় কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপের প্রথম সেমিফাইনাল

১১

নওগাঁয় বিএনপির অভিযোগের পর ১১ বাজার ব্যবসায়ীদের সভা, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

১২

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

১৩

রুমার দুর্গম পাড়ায় হামের ভয়াবহ বিস্তার: দুই দিনের ব্যবধানে একই পরিবারের দুই ভাইসহ মৃত ৭

১৪

গভীর রাতে গৃহবধূর ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

১৫

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির, হাসপাতালে একজন

১৬

আদাবরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ, ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১৭

জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব, শুধু আইন করে নয়-মির্জা ফখরুল

১৮

সোনাহাটে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপির

১৯

সম্পদ বিবরণী না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড

২০