রিফাত আহমেদ, স্টাফ রিপোর্টার
১৯ এপ্রিল ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাইডশেয়ারিং শ্রমিকদের ১০ দফা দাবিতে সচিবালয়ে প্রতিনিধিদল

Share this news with

রাইডশেয়ারিং শ্রমিকদের বিভিন্ন দাবিতে বাঁচাও রাইড পরিষেবা ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে স্মারকলিপি প্রদান করেছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয়ে সেখানে পৌঁছায়।

জানা যায়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে ১০ দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করতে এ প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশ করে। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের আহ্বায়ক বেলাল আহমেদ, সদস্য সচিব শেখ মহসিন, রাইড শেয়ারিং ড্রাইভিং ইউনিয়নের সেক্রেটারি শাহ আলম, নাহিদুল হাসান নয়ন এবং আব্দুল্লাহ মারুফসহ অন্যান্যরা।

তাদের দাবির মধ্যে রয়েছে—বিআরটিএ কর্তৃক সংশোধিত “রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালা ২০২৫” দ্রুত গেজেট আকারে প্রকাশ, সময়োপযোগী ভাড়া নির্ধারণ, সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন নির্ধারণ, অযৌক্তিক মামলা প্রত্যাহার, আইডি ডিঅ্যাকটিভেশন বন্ধ, শ্রমিক হিসেবে স্বীকৃতি, সামাজিক সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং অ্যাপভিত্তিক শ্রমিকদের জন্য পৃথক আইন প্রণয়ন।

এছাড়া জ্বালানি তেলের সংকট নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়।

তবে প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারেননি। মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মহিবুল হাসান তাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন এবং আগামী বুধবার সাক্ষাতের সময় নির্ধারণ করে দেন।

প্রতিনিধিদল দুপুর ১টা ৪০ মিনিটে সচিবালয় এলাকা ত্যাগ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি পুনরায় তুলে ধরা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

১

ভেন্যু নিয়ে জটিলতা, ৩১ অক্টোবর কুষ্টিয়ায় সমাবেশ সফল করার ঘোষণা জামায়াতের

২

সদরঘাটের ১২ নম্বর গ্যাংওয়ের নিচে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৩

কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি

৪

২৮ অক্টোবরকে ফ্যাসিবাদের সূচনাবিন্দু বললেন জামায়াত আমীর

৫

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৬

উলিপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

৭

কুড়িগ্রামে সালিশের পরদিন নারীর রহস্যজনক মৃত্যু: বিএনপি নেতাদের বিরুদ্ধে অর্থ নিয়ে আসামি ছাড়ার অভিযোগ

৮

আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা

৯

কুড়িগ্রামে বেপরোয়া বাসের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

১০

মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ

১১

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ হেডকোয়ার্টার্স

১২

সান্তাহারে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

কুড়িগ্রাম সদর হাসপাতালে NCP-এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১৪

ধুনটে কর্মঘণ্টায় সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ

১৫

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণ-নগদ টাকা

১৬

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করার দাবি

১৭

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে নতুন নিয়ম, দৈনিক ৩৫০০ জনের অনুমতি

১৯

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবর

২০